খলিল-আয়ুষের পর আহত হলেন এই তারকা, প্লে-অফ চলাকালীন বড় ধাক্কা খেলো CSK !!

এবারের IPL-এ চেন্নাই সুপার কিংসের সমস্যার শেষ নেই। মরশুমের প্রথম থেকেই নেথন এলিস (Nethan Elis), খলিল আহমেদ (Khaleel Ahmed) এবং আয়ুষ মহাত্রের (Ayush Mhatre) মতো…

1000254035 11zon

এবারের IPL-এ চেন্নাই সুপার কিংসের সমস্যার শেষ নেই। মরশুমের প্রথম থেকেই নেথন এলিস (Nethan Elis), খলিল আহমেদ (Khaleel Ahmed) এবং আয়ুষ মহাত্রের (Ayush Mhatre) মতো নামকরা খেলোয়াড়রা আহত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। আর এবার, প্লে-অফ চলাকালীন একজন বিদেশি তারকা আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় CSK জানিয়েছে যে, সেই খেলোয়াড় নিজের দেশে ফিরে গেছেন।

আরও পড়ুন। IPL 2026: উর্ভিলের ঝোড়ো ইনিংসে নাস্তানাবুদ হলো LSG, ৫ উইকেটে জয়লাভ করলো CSK !!

আহত হয়েছেন এই তারকা

Jamie Overton, Ipl 2026
Jamie Overton

আসলে, চেন্নাই সুপার কিংসের নামকরা অলরাউন্ডার জেমি ওভারটন (Jamie Overton) আহত হয়েছেন। চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে, জেমির ডান ঊরুতে চোট লেগেছে। এবার, পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি UK-তে ফিরে গেছেন। যদিও, তিনি কবে ফিরে আসবেন তার কোনো সময়সীমা জানায়নি CSK। তবে, মনে করা হচ্ছে যে মরশুমের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। এই মরশুমের প্রথম থেকেই একের পর এক ইনজুরির সমস্যায় ভুগছে চেন্নাই। তাই, এবার জেমি ওভারটনের অনুপস্থিতি ভক্তদের চিন্তা দ্বিগুণ করে তুলেছে।

এবারের IPL-এ ওভারটনের পারফরম্যান্স

IPL 2026-এ একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জেমি ওভারটন (Jamie Overton)। প্রত্যেক ম্যাচেই ব্যাট-বল, উভয়ক্ষেত্রে দলের হয়ে কার্যকর প্রমাণিত হয়েছেন তিনি। এই মরশুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন জেমি। সম্প্রতি LSG-র বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছিলেন জেমি। এছাড়া, দিল্লির বিপক্ষেও তিনি ৪টি উইকেট নিয়েছিলেন।

CSK-র সমস্যা বাড়লো

IPL 2026-এ খলিল আহমেদ, আয়ুষ মহাত্রে এবং রামকৃষ্ণ ঘোষের মতো খেলোয়াড়রা আহত হয়ে বাদ পড়েছেন। আর এবার জেমি ওভারটনের অনুপস্থিতি CSK-র জন্য সমস্যা বাড়িয়েছে। তাঁর অনুপস্থিতিতে চেন্নাইয়ের বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়বে। চেন্নাই এখনও প্লে-অফের দৌড়ে টিকে আছে, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে তাদের জিততেই হবে। এরকম সময়ে জেমির মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বাদ পড়া খুবই চিন্তার বিষয়। এবার, চেন্নাই সুপার কিংসের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব জেমি ওভারটনের একজন উপুযুক্ত বিকল্প খুঁজে বার করা।

আরও পড়ুন। IPL 2026: দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!