বেশ কিছুদিন ধরে T20 ফরম্যাটে ভারতীয় দলের (Team India) অধিনায়ক পরিবর্তনের নানারকম জল্পনা চলছে। নতুন অধিনায়কের দৌড়ে সামিল ছিলেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার। তবে, এইসমস্ত জল্পনার মাঝেই অন্য একজন তারকা খেলোয়াড়কে টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেন্সি দেওয়া হবে বলে জানা গেছে। গত কয়েক বছর ধরে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
নতুন অধিনায়ক হবেন এই তারকা

সূত্রের খবর অনুযায়ী, উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণকে (Ishan Kishan) টিম ইন্ডিয়ার নতুন T20 অধিনায়ক হিসেবে নিযুক্ত করতে চলেছে বোর্ড। ইশানের বয়স এখন কম এবং বর্তমানে চলমান IPL 2026-এ তিনি ভালো পারফর্ম করছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন T20 সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যদিও, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়াস আইয়ারের জায়গায় ইশানকে বোর্ড ক্যাপটেন্সির দায়িত্ব দেয় কিনা সেটাই দেখার বিষয়।
দলে কি জায়গা পাবেন স্কাই?

2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতার পর রোহিত শর্মা ওয়ানডে ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। এরপর, শুভমান গিলকে নতুন ওডিআই অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। গিলের ক্যাপ্টেন্সিতে রোহিত টিম ইন্ডিয়ার একাদশে জায়গা পেতেন। কিন্তু, সূর্যকুমারের হাত থেকে ক্যাপটেন্সি যাওয়ার পর তাঁকে T20 টিমের প্লেয়িং ইলেভেনে চান্স দেওয়া হবে না। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই ইশান কিষাণ, সূর্যকে দলে রাখতে চাইবেন না।
কেন ক্যাপটেন্সি পাবেন না শ্রেয়াস?

প্রথমে শুভমান গিলকেই T20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে দেখছিল BCCI। কিন্তু, খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে T20 দল থেকে বাদ দেওয়া হয়। সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ২০২৬ সালের T20 বিশ্বকাপের অংশ না থাকা খেলোয়াড়কে ক্যাপ্টেন্সি দিতে চাইছে না বোর্ড। তার বদলে, ২০২৬ সালের সৈয়দ মোস্তাক আলীর ট্রফির চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক ইশান কিষাণকে এই নতুন দায়িত্ব দিতে পারে বোর্ড।
Read more: Team India: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না বুমরাহ-সাই, অভিষেক করবেন এই ২ তারকা !!
