বর্তমানে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026)-এ প্রত্যেকদিন ভারতীয় দলের তারকা খেলোয়াড়রা তাদের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন জয় করছেন। কিন্তু, অনেক অভিজ্ঞ খেলোয়াড় এবারের IPL-এ ফ্লপ হয়েছেন। তাই, ভবিষ্যতে তাদের পক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তন করা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। এমনই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিল্লি ক্যাপিটালসের দলে আছেন, যিনি খুব শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন।
Read more: IPL 2026: দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!
অবসর নিতে বাধ্য হবেন এই খেলোয়াড়

আসলে, সেই অভিজ্ঞ খেলোয়াড় হলেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের ব্যাটসম্যান করুণ নায়ার (Karun Nair)। টেস্ট ফরম্যাটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এবং ট্রিপল সেঞ্চুরি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০১৭ সালে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন করুণ নায়ার। তবে, ২০২৫ সালে তিনি আবারও টেস্ট দলে ফিরে আসেন। IPL 2026-এ তাঁর থেকে উপর প্রত্যাশা রেখেছিল DC, কিন্তু ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন তিনি।
করুণ নায়ারের IPL ক্যারিয়ার
IPL 2025-এ ৩০ লক্ষ টাকার বিনিময়ে করুণ নায়ারকে দলে সামিল করে দিল্লি ক্যাপিটালস। সেই মরশুমে ৮ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরি সহ ১৯৮ রান করেন তিনি। এই সময়কালে তাঁর ব্যাট থেকে ২৪টি চার ও ১০টি ছক্কা এসেছে। তাই, এবারের IPL-এও
তাঁর উপর আস্থা রেখেছিল DC টিম ম্যানেজমেন্ট। ২টি ম্যাচে চান্স পেয়ে মাত্র ১৮ রান করতে পেরেছেন করুণ নায়ার। যদিও, ৩৪ বছর বয়সী করুণ নায়ার ক্রমাগত খেলার সুযোগ পাননি।
এটাই শেষ IPL মরশুম
এই মরশুমে তেমনভাবে সুযোগ না পাওয়ায়, পরবর্তী IPL-এ করুণ নায়ারের খেলার সুযোগ খুব কম। ক্রমবর্ধমান বয়স এবং খারাপ ফর্মের জন্য তাঁকে আর দলে রাখতে চাইবে না DC। মিনি অকশনে গেলেও, তাঁকে কোনো দল নিতে চাইবে বলে মনে হয়না। তাই, শেষ পর্যন্ত তাঁকে অবসর গ্রহণ করতে হতে পারে। এখন, করুণ নায়ার কবে অবসর ঘোষণা করেন সেটাই দেখার বিষয়।
