এবারের IPL-এ এমন বহু তারকা ক্রিকেটার খেলছেন, যাঁরা একসময় ভারতের T20 দলের অপরিহার্য অংশ ছিলেন। কিন্তু চলতি মরসুমে তাঁদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং বেশ হতাশাজনক হয়েছে। তারা IPL 2026 শুরুর আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য ছিলেন। তবে টুর্নামেন্ট শেষে নির্বাচকদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসতে পারে এবং ভবিষ্যতে তাঁদের জাতীয় দলে সুযোগ পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।
Read more: IPL 2026: হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!
বাদ পড়বেন এই ৩ তারকা খেলোয়াড়
১. সূর্যকুমার যাদব

২০২৬ সালের T20 বিশ্বকাপে তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন। এরপর, IPL 2026 মরশুমে এখনও পর্যন্ত ৯ ইনিংসে মাত্র ১৮৩ রান করেছেন তিনি, যার মধ্যে একটি হাফ-সেঞ্চুরি সামিল আছে। তবে, ২০২৬ সালে ১৪টি আন্তর্জাতিক T20 ম্যাচে তিনি ৪টি হাফ-সেঞ্চুরি সহ ৪৭৪ রান করেছিলেন। কিন্তু, এবারের IPL-এ তাঁর খারাপ ফর্ম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভারতীয় দলে জায়গা পাওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।
২. বরুণ চক্রবর্তী
ভারতীয় দলের নামকরা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। IPL 2026-এ আশানরূপ পারফর্ম করতে পারেননি বরুণ চক্রবর্তী। এখনও পর্যন্ত, KKR-এর হয়ে ৭ ম্যাচে মাত্র ১০টি উইকেট নিয়েছেন তিনি, এই সময়কালে তাঁর ইকোনমি রেট হল ৮.৮৮। কিছুদিন আগে অনুষ্ঠিত T20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো পারফর্ম করার পর, প্লে-অফ রাউন্ডে তাঁর পারফরম্যান্সে অবনতি ঘটেছিল। তাই, জাতীয় দলে তাঁর পক্ষে এই মুহূর্তে জায়গা পাওয়াকঠিন বলে মনে করা হচ্ছে।

৩. তিলক ভার্মা
এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা (Tilak Verma)। তিনি এই মরশুমে এখনও পর্যন্ত, ৯টি ম্যাচে ১টি সেঞ্চুরি সহ মাত্র ১৯৩ রান করতে সক্ষম হয়েছেন। এই সেঞ্চুরি ছাড়া, ৮ ম্যাচে মাত্র ৯২ রান করেছেন তিনি। ২০২৬ সালে ভারতের হয়ে মোট ৯টি ম্যাচে তাঁর ব্যাট থেকে ২০৭ রান এসেছে। সুতরাং, ২০২৬ সালের IPL এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১৮ ইনিংসে মাত্র ১টি সেঞ্চুরি করেছেন তিলক ভার্মা। তাই, ভবিষ্যতে তাঁর জায়গায় অন্য কাউকে জাতীয় দলে চান্স দিতে পারে বোর্ড।
Read more: IPL 2026: LSG-র বিরুদ্ধে কেন খেলেননি হার্দিক ?? প্রকাশ্যে এলো এই বড় কারণ !!
