হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!

গত ৪ঠা মে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই ম্যাচে অনুপস্থিত থাকায়, সূর্যকুমার যাদব (Suryakumar…

1000251930 11zon

গত ৪ঠা মে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই ম্যাচে অনুপস্থিত থাকায়, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) MI-এর ক্যাপ্টেন্সি করছিলেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে LSG। তবে, মাত্র ১৮.৪ ওভারে এই রান তুলে নেয় MI পল্টন।

আরও পড়ুন। IPL 2026: হোল্ডার-গিলের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে আত্মসমর্পণ করলো RCB, ৪ উইকেটে জিতলো গুজরাট !!

দুর্দান্ত ব্যাটিং করলেন মার্শ-পুরান

প্রথমে ব্যাট করতে এসে LSG দলের দুই ওপেনার ব্যাটসম্যান মিচেল মার্শ এবং জশ ইংলিশ যথাক্রমে ৪৪ এবং ১৩ রান করেন। নিজের ইনিংসে ৪টি চার এবং ৩টি ছয় হাঁকান মার্শ। এরপর, অধিনায়ক ঋষভ পন্থ ১০ বলে ১৫ রান করে আউট হন। পরবর্তী ব্যাটসম্যান নিকোলাস পুরান মাত্র ২১ বলে ৮টি ছয় এবং ৪টি চার সহ ৩০০ স্ট্রাইক রেটে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। অবশেষে, অক্ষত রঘুবংশী ৭ বলে ১১, এইডেন মার্ক্রাম ২৫ বলে ৩১* এবং হিম্মত সিং ৩১ বলে ৪০* রান করে নট আউট ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন করবিন বশ। এছাড়া, ১টি করে উইকেট নেন রঘু শর্মা, আল্লাহ গাজানফার এবং উইল জ্যাকস।

আরও পড়ুন। IPL 2026: অংশুল-রুতুর দুর্দান্ত পারফরম্যান্সের সামনে আবারও টিকতে পারলো না MI, ৮ বড় উইকেটে জয়লাভ করলো CSK !!

১৮.৪ ওভারে রান চেজ করলো MI

২২৯ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা এবং রায়ান রিকল্টন দুর্দান্ত স্টার্ট করেন। মাত্র ৩২ বলে ৮টি ছয় এবং ৬টি চার সহ ৮৩ রান করেন রিকল্টন। ওদিকে, রোহিত শর্মা মাত্র ৪৪ বলে ৭টি ছয় এবং ৬টি চার সহ
৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, সূর্যকুমার যাদব ৭ বলে ১২ এবং তিলক ভার্মা ১৩ বলে ১১ করতে সক্ষম হন। অবশেষে, নমন ধীর এবং উইল জ্যাকস যথাক্রমে ২৩* এবং ১০* রান করে নট আউট ছিলেন। LSG-র হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছিলেন এম. সিদ্ধার্থ। এছাড়া, মোহাম্মদ শামি এবং মোহসিন খান ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন। IPL 2026: LSG-র বিপক্ষে মাঠে নামবেন রোহিত-দীপক-মহারাজ, বাদ পড়বেন এই ৩ ফ্লপ খেলোয়াড় !!