রঘুবংশী-চক্রবর্তী ঝড়ে উড়ে গেল SRH, ৭ উইকেটে জয়লাভ করলো রাহানের দল !!

৩রা মে, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ৪৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে…

1000251514 11zon

৩রা মে, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ৪৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন SRH অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে অলআউট হয় হায়দ্রাবাদ। তবে, রান চেস করতে নেমে মাত্র ১৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় KKR।

আরও পড়ুন। IPL 2026-এ নজর সিলেক্টরদের, ওডিআই বিশ্বকাপের দলে চান্স পাবেন বিরাট-রোহিত সহ এই সমস্ত ম্যাচউইনার !!

দুর্দান্ত বোলিং করলো KKR

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে SRH দলের দুই ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা ১০ বলে ১৫ এবং ট্রাভিস হেড ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। এরপর, ইশান কিষাণ মাত্র ২৯ বলে ৪২ রানের দ্রুত ইনিংস খেলেন। ওদিকে, হেনরিক ক্লাসেন এবং অনিকেত ভার্মা যথাক্রমে ১১ এবং ৬ রান করেন। এছাড়া, সলিল আরোরা ২, স্মরণ রবিচন্দ্রন ৪ এবং প্যাট কামিন্স ১০ রান করে আউট হন। অবশেষে, শিবাঙ্গ কুমার ১, হর্ষল প্যাটেল ৬ এবং ইশান মালিঙ্গা ২* রান করতে সক্ষম হন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। এছাড়া, কার্তিক ত্যাগী এবং সুনীল নারিন ২টি করে এবং বৈভব আরোরা, অনুকুল রায় এবং ক্যামেরন গ্রীন ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন। IPL 2026: অংশুল-রুতুর দুর্দান্ত পারফরম্যান্সের সামনে আবারও টিকতে পারলো না MI, ৮ বড় উইকেটে জয়লাভ করলো CSK !!

খুব সহজেই রান তাড়া করলো KKR

১৬৬ রান তাড়া করতে নেমে ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেন খুব শীঘ্রই আউট হন। তিনি ১৩ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে, অধিনায়ক অজিঙ্কা রাহানে এই ম্যাচে ৩৬ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া, রিঙ্কু সিং ১১ বলে ২২ এবং ক্যামেরন গ্রীন ৩ বলে ৩ রান করে নট আউট ছিলেন। KKR-এর হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন অংকৃষ রঘুবংশী। SRH-এর হয়ে ১টি করে উইকেট নেন প্যাট কামিন্স, সাকিব হোসেন এবং শিবাঙ্গ কুমার। এই ম্যাচে জয়লাভ করে পয়েন্টস টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে KKR।

আরও পড়ুন। IPL 2026: GT-র বিরুদ্ধে বাদ পড়বেন পাঞ্জাবের এই ২ তারকা, তাদের স্থলাভিষিক্ত হবেন শেডগে-ব্রার !!