এবারের IPL-এ পাঞ্জাব কিংস দুর্দান্ত পারফর্ম করছে, কিন্তু তাদের জয়ের রথে বাধা দিয়েছে রাজস্থান রয়্যালস। তাই, RR-এর বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর গুজরাট টাইটানসের বিরুদ্ধে আসন্ন ম্যাচে প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে PBKS। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন ম্যাচে দলের দুজন তারকা খেলোয়াড়কে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে পাঞ্জাব কিংস।
আরও পড়ুন। IPL 2026: পাঞ্জাবের জয়ের রথ থামাল রাজস্থান, ব্যাটে ঝড় তুললেন ফেরেরা-বৈভব !!
বাদ পড়বেন এই ২ তারকা

আসলে, গুজরাট টাইটানসের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচে লকি ফার্গুসন এবং নেহাল ওয়াধেরাকে বাদ দেবে PBKS টিম ম্যানেজমেন্ট। দুই খেলোয়াড়দের জায়গায় তরুণ ব্যাটসম্যান সূর্যংশ শেডগে এবং হরপ্রীত ব্রারকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং ইকোনমি ঠিক রাখার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে পাঞ্জাব। পয়েন্টস টেবিলে এখন শীর্ষে থাকলেও, নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে শ্রেয়াস আইয়ারের দল।
ওয়াধেরা-ফার্গুসনের বাদ পড়ার কারণ
IPL 2026-এ এখনও পর্যন্ত, ১২৭.৪৫ স্ট্রাইক রেটে মাত্র ৬৫ রান করেছেন নেহাল ওয়াধেরা। যারফলে, দলের মিডল অর্ডারে তেমন প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচে লকি ফার্গুসন ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন। মাত্র ৪ ওভার বল করে ৫৭ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ফার্গুসন। তাই, পরবর্তী ম্যাচে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।
পাঞ্জাবের ভবিষ্যৎ কৌশল
একটি ম্যাচে পরাজিত হলেও, ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। তাই, পরবর্তী ম্যাচে প্রত্যাবর্তন করার জন্য কৌশলগত ভাবে বড় পরিকল্পনা করছে তারা। গতবারের IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনাল ম্যাচে পরাজিত হয়েছিল PBKS। তবে, এবার তাঁরা ট্রফি জয়ের লক্ষ্যে তীব্রভাবে অগ্রসর হচ্ছে।
GT-র বিরুদ্ধে পাঞ্জাবের সম্ভাব্য একাদশ
প্রভসিমরান সিং (WK), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (C), শশাঙ্ক সিং, সূর্যাংশ শেডগে, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, হারপ্রীত ব্রার, বিজয়কুমার বৈশাখ, যুজবেন্দ্র চাহাল এবং আরশদীপ সিং।
Read more: IPL 2026: ঝোড়ো ব্যাটিং করলেন কনোলি-প্রিয়াংশ, LSG-কে ৫৪ রানে হারিয়ে জয়ের ধারায় পাঞ্জাব !!
