হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!

গতকাল অর্থাৎ ২৯শে এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL 2026-এর ৪১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ছয় এবং চারের বৃষ্টি উপভোগ…

1000250643 11zon

গতকাল অর্থাৎ ২৯শে এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL 2026-এর ৪১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ছয় এবং চারের বৃষ্টি উপভোগ করেছেন দর্শকরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করে MI পল্টন। কিন্তু, মাত্র ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অরেঞ্জ আর্মি।

আরও পড়ুন। IPL 2026: সুপার ওভারের রোমাঞ্চে জয় কেড়ে নিল KKR, রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হারলো LSG !!

সেঞ্চুরি হাঁকালেন রায়ান রিকল্টন

Ryan Rickelton, IPL 2026
Ryan Rickelton

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। MI-এর দুই ওপেনার ব্যাটসম্যান ভালো স্টার্ট করেছিলেন। উইল জ্যাকস মাত্র ২২ বলে ৪৬ রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলে আউট হন। ওদিকে, রায়ান রিকল্টন মাত্র ৫৫ বলে ৮টি ছয় এবং ১০টি চার সহ ১২৩* রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

এরপর, নমন ধীর এবং সূর্যকুমার যাদব যথাক্রমে ২২ এবং ৫ রান করেন। পরবর্তী ব্যাটসম্যান, হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩১ এবং তিলক ভার্মা ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রবিন মিঞ্জ ১ রান করে নট আউট ছিলেন। SRH-এর হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন প্রফুল্ল হিঙ্গে। এছাড়া, সাকিব হোসেন, ইশান মালিঙ্গা এবং নীতিশ কুমার রেড্ডি ১টি করে উইকেট নিয়েছিলেন।

রানের ঝড় তুললেন ক্লাসেন-হেড

Travis Head and Heinrich Klassen, IPL 2026
Travis Head and Heinrich Klassen

২৪৪ রান তাড়া করতে নেমে SRH দলের শুরুটা দারুণ ছিল। ওপেনার অভিষেক শর্মা মাত্র ২৪ বলে ৪৫ এবং ট্রাভিস হেড মাত্র ৩০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। হেড তাঁর ইনিংসে ৮টি ছয় এবং ৪টি চার মেরেছিলেন। এরপর, নীতিশ কুমার রেড্ডি ১৭ বলে ২১ এবং ইশান কিষাণ মাত্র শূন্য রানে আউট হন। কিন্তু, হেনরিক ক্লাসেন ৩০ বলে ৪টি ছয় এবং ৭টি চার সহ ৬৫* রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।

ওদিকে, সলিল আরোরা শেষে নেমে মাত্র ১০ বলে ৩টি ছয় এবং ৩টি চার মেরে ৩০* রান করে অপরাজিত ছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে ১৮.৪ ওভারেই ২৪৯ রান করে ফেলে SRH। মুম্বাইয়ের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন আল্লাহ গাজানফার। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও ট্রেন্ট বোল্ট। তবে, এই ম্যাচে সবথেকে ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন জসপ্রীত বুমরাহ, তিনি ৪ ওভারে ৫৪ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি।

আরও পড়ুন। IPL 2026: IPL চলাকালীন মুম্বাইতে যোগ দিলেন কেশব মহারাজ, চোটের কারণে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড় !!