গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2026-এর ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন PBKS দল। প্রথম ইনিংসে ব্যাট করে ২৬৪ রানের বড় স্কোর খাড়া করে DC, কিন্তু ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। তবে, এই ম্যাচ চলাকালীন দিল্লির তারকা পেসার লুঙ্গি এনগিডি আহত হয়েছেন। ফিল্ডিং করার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান, যার ফলে ম্যাচ চলাকালীন অ্যাম্বুলেন্স মাঠে ডাকতে হয়।
আরও পড়ুন। IPL 2026: এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় খবর !! IPL 2027-এ খেলেবন নাকি এটাই লাস্ট ??
কীভাবে ঘটলো এই দুর্ঘটনা?

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাঞ্জাব কিংস। এই ইনিংসের তৃতীয় ওভারে অক্ষর প্যাটেল বল করছিলেন, আর ব্যাট করছিলেন প্রিয়াংশ আর্য। প্রিয়াংশ মিড অফের দিকে বলটি অনেক উপরে তুলে দেন। এই বলটি ধরার জন্য পিছন দিকে ফিরে দৌড়াছিলেন লুঙ্গি এনগিডি। কিন্তু, ভারসাম্য হারিয়ে হঠাৎ মাটিতে পড়েন তিনি। তাঁর মাথা সজোরে মাটিতে আঘাত করে এবং তিনি বেশ কিছুক্ষণের জন্য শুয়ে থাকেন। এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Scary scenes!
Lungi Ngidi has been taken off on a stretcher into an ambulance after his head hit the ground while attempting to take a catch.
Hope everything is okay 🤞#Cricket #DCvPBKS #IPL2026 pic.twitter.com/Z17bl1iK39
— Sportskeeda (@Sportskeeda) April 25, 2026
মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স

লুঙ্গি এনগিডি (Lungu Ngidi) মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই দিল্লি ক্যাপিটালসের ফিজিও মাঠে ছুটে আসেন। এই সময় এনগিডিকে (Lungi Ngidi) নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার আনা হলেও, পরিস্থিতি গুরুতর দেখে আম্পায়ারদের সাথে পরামর্শ করে অবিলম্বে মাঠে একটি অ্যাম্বুলেন্স ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
নামানো হয় এনগিডির কনকাশন সাবস্টিটিউট
ম্যাচ চলাকালীন এনগিডি আহত হওয়ায়, শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুশমন্ত চামিরাকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় এবং সমর্থকরা লুঙ্গি এনগিডির স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় পড়েছেন। সূত্রের খবর অনুযায়ী, মাথার স্ক্যান করানোর জন্য দিল্লির কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এনগিডিকে। তিনি এখন ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন এবং তিনি কথা বলতে পারছেন। তাঁর সতীর্থ ট্রিস্টান স্টাবস এবং ডেভিড মিলার সহ পাঞ্জাব এবং দিল্লির খেলোয়াড়রা তাঁর এই গুরুতর চোটের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করেছেন।
