গত ২৪শে এপ্রিল, IPL 2026-এর ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করতে সক্ষম হয় GT। কিন্তু, রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারেই জয়লাভ করে RCB। এই ম্যাচে জয়ের পর পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরও পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!
সেঞ্চুরি করলেন সাই সুদর্শন
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস দলের দুই ওপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন ভালো শুরু করেছিলেন। অধিনায়ক গিল ২৪ বলে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, সাই সুদর্শন মাত্র ৫৮ বলে ১১টি চার এবং ৫টি ছয় সহ ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

এরপর, জস বাটলার ১৬ বলে ২৫ এবং ওয়াশিংটন সুন্দর ১২ বলে ১৯ রান করেন। এছাড়া, জেসন হোল্ডার মাত্র ১০ বলে ২৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড এবং সুয়াশ শর্মা।
RCB defeated GT by 5 Wickets as they chased down 206 runs in 18.5 overs with ease ♥️
Virat Kohli and Devdutt Padikkal stand out with brilliant 50+ scores to make the chase one sided ♥️
GT will need to buckle up and think what gone wrong here! #RCBvsGT #IPL #ViratKohli… pic.twitter.com/xnxZ6uAsZJ
— Possible11 (@Possible11team) April 24, 2026
ঝোড়ো ব্যাটিং করলেন কোহলি-পাডিক্কাল

২০৬ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার জ্যাকব বেথেল এবং বিরাট কোহলি যথাক্রমে ১৪ এবং ৮১* রানের আকর্ষণীয় ইনিংস খেলেন। মাত্র ৪৪ বলে ৪টি ছয় এবং ৮টি চার মেরেছিলেন কিং কোহলি। এরপর, দেবদত্ত পাডিক্কাল মাত্র ২৭ বলে ৫৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন।
অধিনায়ক রজত পাটিদার ৮, জিতেশ শর্মা ১০ এবং টিম ডেভিড ১০ রান করেন। অবশেষে, ক্রুণাল পান্ডিয়া মাত্র ১২ বলে ২৩ রান করে নট আউট ছিলেন। GT-র হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছিলেন রশিদ খান। এছাড়া, মানব সুথার, মোহাম্মদ সিরাজ এবং জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছিলেন।
