মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!

গতকাল অর্থাৎ শনিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে প্রথমে বল করার…

1000247063 11zon

গতকাল অর্থাৎ শনিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন CSK অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড (Ruturaj Gaikwad)। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে SRH দল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৪ রান করতে সক্ষম হয় চেন্নাই। এরফলে, ১০ রানে এই রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করে হায়দ্রাবাদ।

আরও পড়ুন। IPL 2026: সঞ্জুর ঝোড়ো সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, মরশুমের প্রথম জয় অর্জন করলো CSK !!

দুর্দান্ত ব্যাটিং করলেন ক্লাসেন-অভিষেক

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে SRH দলের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড ভালো শুরু করেছিলেন। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করার পর, ৫৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ৬টি চার এবং ৪টি ছক্কা সামিল ছিল। ওদিকে, ট্রাভিস হেড ২০ বলে ২৩ এবং হেনরিক ক্লাসেন ৩৯ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অনিকেত ভার্মা ২, নীতীশ কুমার রেড্ডি ১২ এবং সলিল আরোরা ১৩ রান করেন।

লিয়াম লিভিংস্টোন ১ এবং শিবাঙ্গ কুমার ১২ রান করতে সক্ষম হন। যদিও, SRH অধিনায়ক ইশান কিষাণ এই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন এবং অংশুল কম্বোজ। এছাড়া, মুকেশ চৌধুরী ২টি এবং গুরজাপনীত সিং ১টি সাফল্য পেয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!

১৮৪ করতে সক্ষম হলো CSK

১৯৫ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড ১৩ বলে ১৯ এবং আয়ুশ মাহাত্রে ১৩ বলে ৩০ রান করে আউট হন। পরবর্তী ব্যাটসম্যান ম্যাট শর্ট ৩০ বলে ৩৪ রানের একটি স্লো ইনিংস খেলেন এবং সরফরাজ খান ১৯ বলে ২৫ রান করে আউট হন।

শিবম দুবে ১৬ বলে ২১ এবং জেমি ওভারটন ১৫ বলে ১৬ রান করেন। অবশেষে, অংশুল কম্বোজ ১৩ রান করেন এবং ডিওয়াল্ড ব্রেভিস শূন্য রান করেন। SRH-এর হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন ঈশান মালিঙ্গা। এছাড়া, নীতীশ কুমার রেড্ডি ২টি, সাকিব হোসেন এবং প্রফুল হিঙ্গে ১টি করে উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: গিল-সিরাজের বিধ্বংসী পারফরম্যান্সের সামনে মাথা নত করলো KKR, ৫ উইকেটে জয়লাভ করলো GT !!