গতকাল অর্থাৎ শুক্রবার, HPCA স্টেডিয়ামে IPL 2026-এর ৫৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। তবে, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) নেতৃত্বাধীন MI। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০০ রান করে PBKS। জবাবে, ১৯.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই।
আরও পড়ুন। IPL 2026: হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!
২০০ রান করলো পাঞ্জাব
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন MI অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব দুজনেই অনুপস্থিত ছিলেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের দুই ওপেনার ব্যাটসম্যান প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য যথাক্রমে ৫৭ এবং ২২ রান করে আউট হন। নিজের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয় হাঁকিয়েছেন প্রভসিমরন। এরপর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২ বলে ৪ এবং কুপার কনোলি ২২ বলে ২১ রান করেন।
ওদিকে, শশাঙ্ক সিং ২, সুর্যাংশ শেডগে ৮ এবং বিষ্ণু বিনোদ ১৫ রান করেন। অবশেষে, ১৭ বলে ৩৮* রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আজমাতুল্লাহ ওমারজাই। এছাড়া, জেভিয়ার বার্টলেট ১৮ এবং মার্কো ইয়ানসেন ২* রান করেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর। এছাড়া, দীপক চাহার ২টি, করবিন বশ ও রাজ বাওয়া একটি করে উইকেট নিয়েছিলেন।
Tilak Varma does it for Mumbai Indians Yet Again! 👏👏
📷-BCCI#teamindia #bharatarmy #coti🇮🇳 #ipl2026 #pbksvsmi pic.twitter.com/66OtamtXrI
— The Bharat Army (@thebharatarmy) May 14, 2026
দুর্দান্ত ব্যাটিং করলেন তিলক ভার্মা

২০১ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকল্টন যথাক্রমে ২৫ এবং ৪৮ রান করে আউট হন। তারপর, নমন ধীর ৬ বলে ৯ ও শেরফেন রাদারফোর্ড ২১ বলে ২০ রান করেন। ওদিকে, তিলক ভার্মা মাত্র ৩৩ বলে ৬টি চার এবং ৬টি ছয় সহ ৭৫* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষে, ১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন উইল জ্যাকস। পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন আজমাতুল্লাহ ওমারজাই। এছাড়া, যুজবেন্দ্র চাহাল এবং মার্কো ইয়ানসেন ১টি করে উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: কোহলির দুরন্ত সেঞ্চুরিতে KKR বিধ্বস্ত, ৬ উইকেটের জয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে RCB !!
