ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এমন একটা টুর্নামেন্ট, যা খেলার জন্য অনেক বিদেশি খেলোয়াড় জাতীয় দলে খেলা বন্ধ করে দেন। এরকম একটি ঘটনা পুনরায় সামনে এসেছে। IPL 2026 চলাকালীন ৪ জন বিদেশি খেলোয়াড় সরাসরি জাতীয় দলে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। IPL ফাইনাল পর্যন্ত তাঁরা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির দলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Read more: IPL 2026: IPL চলাকালীন জ্যাকপট পেলেন কামিন্স, ১১৩ কোটি টাকার বাম্পার অফার দিলো এই দল !!
জাতীয় দলের হয়ে খেলবেন না এই ৩ তারকা
আসলে, কিছুদিন পরেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ৩ ম্যাচের এই ওডিআই সিরিজ খেলতে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়ান দল। তবে, সূত্রের খবর অনুযায়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না। ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই ৪ জন তারকা খেলোয়াড়কে পাকিস্তান সফর থেকে দূরে রাখতে চাইছে।
Pat Cummins, Josh Hazlewood & Mitchell Starc will not be part of the ODI series against Pakistan.#Pakistan pic.twitter.com/WZyH57vTVh
— cric-enthusiast (@Azhan0ico) May 7, 2026
সমস্যায় পড়তে পারে পাঞ্জাব কিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজিতে সর্বাধিক অস্ট্রেলিয়ান খেলোয়াড় উপস্থিত আছেন। কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট এবং মার্কাস স্টয়নিস পাঞ্জাব কিংস দলের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচে ভালো পারফর্ম করছেন। এছাড়া, বেন ডোয়ারশুইস ও মিচেল ওয়েনও PBKS দলে রয়েছেন। ওদিকে, জশ হ্যাজলউড এবং টিম ডেভিড RCB দলের হয়ে প্রত্যেক ম্যাচ খেলছেন, কিন্তু হ্যাজলউড দলে থাকলেও টিম ডেভিডের পাকিস্তান সফরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
Read more: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক করবেন এই ৪ খেলোয়াড়, বাদ পড়বেন পন্থ-সুদর্শন !!
এই দিন থেকে শুরু হবে ওডিআই সিরিজ

IPL 2026 চলাকালীন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য ওডিআই সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও কোনও দল স্কোয়াড ঘোষণা করেনি। আগামী ৩১শে মে IPL ফাইনাল অনুষ্ঠিত হবে। ওদিকে, এই ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি ৩০শে মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাই, IPL প্লে-অফে অংশগ্রহণকারী দলগুলোতে
থাকা খেলোয়াড়রা ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি মিস করবেন। তবে, সূত্রের খবর অনুযায়ী অন্যান্য অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ২৩শে মে পাকিস্তানে পৌঁছাবেন।
Read more: IPL 2026: রঘুবংশী-চক্রবর্তী ঝড়ে উড়ে গেল SRH, ৭ উইকেটে জয়লাভ করলো রাহানের দল !!
