এবারের আইপিএলে (IPL 2026) এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস। তরুণ অধিনায়ক রিয়ান পরাগের নেতৃত্বাধীন RR দল, এই মরশুমে ১০টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু, IPL চলাকালীন RR ফ্র্যাঞ্চাইজি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্ট প্রায় মাঝ পর্যায়ে আসার পর, তাদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
Read more: IPL 2026: পাঞ্জাবের জয়ের রথ থামাল রাজস্থান, ব্যাটে ঝড় তুললেন ফেরেরা-বৈভব !!
বড় সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস
Rajasthan Royals has unveiled an all-pink jersey, which the team will wear during its IPL 2026 clash against Gujarat Titans on May 9. 👕
👉 The move is part of the #PinkPromise, a joint initiative by RR and the Rajasthan Royals Foundation aimed at driving women-led… pic.twitter.com/CSfjK6X8Gm
— Sportstar (@sportstarweb) May 6, 2026
আসলে, রাজস্থান রয়্যালস দল তাদের জার্সি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯মে, গুজরাট টাইটানসের বিরুদ্ধে নতুন জার্সি পরে মাঠে নামবে RR। রাজস্থান রয়্যালসের এই সিদ্ধান্তটি ‘পিঙ্ক প্রমিজ’-এর একটি অংশ, যা এই ফ্র্যাঞ্চাইজি এবং RR ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা একটি নারী উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য হলো, গ্রামীণ রাজস্থানে নারী-নেতৃত্বাধীন পরিবর্তন আনা।
আলোকিত করা হবে ৬টি বাড়ি

এবারের IPL-এর শুরুতে রাজস্থান রয়্যালস প্রতিজ্ঞা করেছিল যে, আগামী ৯ই মে গুজরাট টাইটানসের বিপক্ষে মারা প্রতিটি ছক্কার সাথে ছয়টি বাড়ি আলোকিত করা হবে। এটা প্রথমবার না, প্রত্যেক বছর দলের খেলোয়াড়দের ২বার করে গোলাপি জার্সি পরিধান করায় RR ফ্র্যাঞ্চাইজি। শুধু RR নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্রত্যেকবার IPL-এ ১টি ম্যাচে সবুজ জার্সি পরে। RCB-র লক্ষ্য হলো, পরিবেশের প্রচার করা, সেইজন্য তারা প্রত্যেক মরশুমে ১ বার করে সবুজ জার্সি পরে।
Read more: IPL 2026: রাহুল-নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বিধ্বস্ত হল RR, রিয়ান পরাগের ৯০ রান হলো বৃথা !!
