গতকাল অর্থাৎ ৬মে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ৪৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন PBKS অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে SRH। জবাবে, পাঞ্জাব কিংস দল ২০ ওভারে মাত্র ২০২ রান করতে সক্ষম হয়। এরফলে, ৩৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেছে অরেঞ্জ আর্মি।
আরও পড়ুন। IPL 2026: রঘুবংশী-চক্রবর্তী ঝড়ে উড়ে গেল SRH, ৭ উইকেটে জয়লাভ করলো রাহানের দল !!
দুর্দান্ত ব্যাটিং করলেন ক্লাসেন-ইশান

প্রথম ইনিংসে SRH-এর হয়ে ওপেনিং করতে নামেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। মাত্র ১৩ বলে ৪টি ছয় এবং ২টি চার সহ ৩৫ রান করে আউট হন অভিষেক শর্মা। এরপর, ট্রাভিস হেড ১৯ বলে ৩৮ রান করেন। পরবর্তী ব্যাটসম্যান, ইশান কিষাণ ৩২ বলে ৪টি ছয় এবং ২টি চার সহ ৫৫ রানের ইনিংস খেলেন।
এছাড়া, হেনরিক ক্লাসেন ৪৩ বলে ৪টি ছয় ও ৩টি চার সহ ৬৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অবশেষে, নীতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২২৩ স্ট্রাইক রেটে ২৯* রানের অপরাজিত ইনিংস খেলেন। পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন বিজয় কুমার বৈশাখ, যুজবেন্দ্র চাহাল, লকি ফার্গুসন এবং আরশদীপ সিং।
Revenge served! 🔥🧡
A complete all round show from #SRH earns them a solid win over #PBKS & sends them on 🔝 of the #TATAIPL 2026 points table! 🏆#SRHvsPBKS | [SRH, PBKS, TATA IPL, Pat Cummins, Shashank Singh, Heinrich Klaasen, Ishan Kishan] pic.twitter.com/bsoQzls5Tb
— Star Sports (@StarSportsIndia) May 6, 2026
জলে গেলো কুপার কনোলির সেঞ্চুরি

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দলের দুই ওপেনার ব্যাটসম্যান প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য যথাক্রমে ৩ এবং ১ রান করে আউট হন। এরপর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৫ বলে মাত্র ৫ রান করেন এবং শশাঙ্ক সিং ৩ বলে ৪ রান করেন। মার্কাস স্টয়নিস ১৪ বলে ২৮ এবং সূর্যাংশ শেডগে ১৭ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
পিচের একদিকে টিকে থেকে মাত্র ৫৯ বলে ৮টি ছয় এবং ৭টি চার সহ ১০৭* রানের ঝোড়ো ইনিংস খেলেন কুপার কনোলি। অবশেষে, মার্কো ইয়ানসেন ১৬ বলে ১৯ এবং বিজয় কুমার বৈশাখ ১* রান করতে সক্ষম হন। হায়দ্রাবাদের হয়ে ২টি করে উইকেট নেন শিবাঙ্গ কুমার ও প্যাট কামিন্স। এছাড়া, সাকিব হোসেন, ইশান মালিঙ্গা ও নীতিশ কুমার রেড্ডি ১টি করে উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: শেষবারের মতো IPL খেলছেন এই DC তারকা, খুব শীঘ্রই নেবেন অবসর !!
