গতকাল অর্থাৎ ২রা মে, চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার, আগামী ৪ঠা মে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে হার্দিকের দল। তবে, সূত্রের খবর অনুযায়ী এই ম্যাচে দলে অনেক পরিবর্তন করতে চলেছে MI টিম ম্যানেজমেন্ট। ৩ জন ফ্লপ খেলোয়াড়ের জায়গায় রোহিত শর্মা, কেশব মহারাজ এবং দীপক চাহারকে প্লেয়িং ইলেভেনে সামিল করা যেতে পারে।
ওপেনিং করবেন এই ২ খেলোয়াড়
IPL 2026-এর প্রথম ৪টি ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছিলেন রোহিত শর্মা। তাই, তরুণ ব্যাটসম্যান রবিন মিঞ্জকে ২টি ম্যাচে সুযোগ দেওয়া হয়হয়েছিল। এবার, রবিনকে পরের ম্যাচে প্রতিস্থাপন করবেন হিটম্যান রোহিত। রোহিত শর্মা এবং রায়ান রিকল্টন মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে নামবেন। এরপর, ৩ নম্বরে উইল জ্যাকস এবং ৪ নম্বরে নমন ধীরকে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন। IPL 2026: হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!
দলের মিডল অর্ডার শক্তিশালী হবে
মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার সামলাবেন সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। তারা দুজনে যথাক্রমে ৫ এবং ৬ নম্বরে ব্যাট করতে আসবেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচে মাত্র ১৮৩ রান করেছেন স্কাই। তা সত্ত্বেও, ম্যানেজমেন্ট হয়তো আবারও তার ওপর আস্থা রাখতে পারে। এরপর, অধিনায়ক হার্দিক পান্ডিয়া একজন ফিনিশারের ভূমিকা পালন করবেন। যদিও, এই মরশুমে হার্দিক ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন।
বোলিং বিভাগে থাকবেন এই সমস্ত তারকা
সূত্রের খবর অনুযায়ী, লখনউয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে কেশব মহারাজ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ এবং আল্লাহ গাজানফারের মতো প্রভাবশালী বোলারকে চান্স দেওয়া হবে। তরুণ খেলোয়াড় কৃষ ভগতের জায়গায় দীপক চাহারকে একাদশে সামিল করা হবে। ওদিকে, ট্রেন্ট বোল্টের জায়গায় খেলবেন কেশব মহারাজ। এই ম্যাচে অভিজ্ঞ লেগ স্পিনার রঘু শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রাখবে MI।
লখনউয়ের বিরুদ্ধে MI-এর সম্ভাব্য একাদশ
রায়ান রিকল্টন (WK), রোহিত শর্মা, উইল জ্যাকস, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (C), দীপক চাহার, কেশব মহারাজ, আল্লাহ গাজানফার, জসপ্রীত বুমরাহ এবং রঘু শর্মা।
Read more: IPL 2026: MI হারের পর ভেঙে পড়লেন নীতা আম্বানি! নীতা আম্বানির প্রতিক্রিয়া দেখে অবাক ভক্তরা !!
