অংশুল-রুতুর দুর্দান্ত পারফরম্যান্সের সামনে আবারও টিকতে পারলো না MI, ৮ বড় উইকেটে জয়লাভ করলো CSK !!

গতকাল অর্থাৎ ২রা মে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে IPL 2026-এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ উইকেটে মুম্বাইকে…

1000251332 11zon

গতকাল অর্থাৎ ২রা মে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে IPL 2026-এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ উইকেটে মুম্বাইকে হারিয়েছে CSK। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৯ রান করতে সক্ষম হয় MI। কিন্তু, রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।

আরও পড়ুন। IPL 2026: সঞ্জু-আকিলের বিধ্বংসী পারফরম্যান্সের সামনে আত্মসমর্পণ করলো MI, ১০৩ রানে বড় জয়লাভ করলো CSK !!

CSK-র দুর্দান্ত বোলিং

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন MI অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রায়ান রিকল্টন এবং উইল জ্যাকস যথাক্রমে ৩৭ এবং ১ রান করে আউট হন। এরপর, নমন ধীর ৩৭ বলে ১৫৪ স্ট্রাইক রেটে ৫৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরবর্তী ব্যাটসম্যান, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব যথাক্রমে ৫ এবং ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৩ বলে ১৮ এবং রবিন মিন্জ ৩ বলে ৫ রান করেন। অবশেষে, কৃষ ভগৎ ৩* এবং ট্রেন্ট বোল্ট ৭* রান করে নট আউট ছিলেন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন অংশুল কম্বোজ। এছাড়া, নূর আহমেদ ২টি, রামকৃষ্ণ ঘোষ এবং জেমি ওভারটন ১টি করে উইকেট নেন।

খুব সহজেই রান চেস করলো CSK

১৬০ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে, অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড ৪৮ বলে ২টি ছয় এবং ৫টি চার সহ ৬৭* রানের আকর্ষণীয় ইনিংস খেলেন। ওদিকে, উর্ভিল প্যাটেল ১২ বলে ২৪ রানের একটি দ্রুত ইনিংস খেলে আউট হন। এছাড়া, কার্তিক শর্মা ৪০ বলে ৩টি ছয় এবং ৪টি চার সহ ৫৪* রান করেন। মুম্বাইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ এবং আল্লাহ গাজানফার।

আরও পড়ুন। IPL 2026: হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!