গতকাল অর্থাৎ ২৫শে এপ্রিল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2026-এর ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। এই রোমাঞ্চকর এবং হাই-স্কোরিং ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস দল। টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৬৪ রান করে DC। কিন্তু, জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় PBKS।
আরও পড়ুন। IPL 2026: পাডিক্কাল-কোহলির ঝড়ের সামনে টিকতে পারলো না GT, সুদর্শনের সেঞ্চুরি হলো বৃথা !!
১৫০ রান করলেন কেএল রাহুল

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ৭ বলে মাত্র ১১ রান করে আউট হন। কিন্তু, অভিজ্ঞ এবং তারকা ব্যাটসম্যান কেএল রাহুল মাত্র ৬৭ বলে ১৫২* রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১৬টি চার এবং ৯টি ছক্কা সহ ২২৬.৮৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি।
এছাড়া, নীতিশ রানা ৪৪ বলে ১১টি চার এবং ৪টি ছয় সহ ৯১ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। অবশেষে, ডেভিড মিলার ৩ বলে ৩ রান করে নট আউট ছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে ১টি করে উইকেট নিয়েছিলেন জেভিয়ার বার্টলেট এবং আরশদীপ সিং।
Highest Score in a Powerplay in an IPL Innings
125 – SRH v DC
116 – PBKS v DC*
107 – SRH v LSG
105 – KKR v RCB
105 – SRH v PBKS
100 – CSK v PBKS#DCvPBKS pic.twitter.com/j8KXt7mLon— CricBeat (@Cric_beat) April 25, 2026
দুর্দান্ত ব্যাটিং করলেন শ্রেয়াস-প্রভসিমরন

২৬৫ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দলের দুই ওপেনার ঝোড়ো ব্যাটিং শুরু করেন। প্রিয়াংশ আর্য মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন। ওদিকে, প্রভসিমরন সিং মাত্র ২৬ বলে ৯টি চার এবং ৫টি ছক্কা হাঁকিয়ে ৭৬ রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এই সময় তাঁর স্ট্রাইক রেট ছিল ২৯২.৩১। পরবর্তী ব্যাটসম্যান কুপার কনোলি ১০ বলে ১৭ রান এবং নেহাল ওয়াধেরা ১৫ বলে ২৫ রান করে আউট হন।
এরপর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং শশাঙ্ক সিং রান তাড়া করার দায়িত্ব কাঁধে নেন। মাত্র ৩৬ বলে ৭টি ছক্কা এবং ৩টি চার মেরে ৭১* রানের বিধ্বংসী খেলেন শ্রেয়াস আইয়ার। ওদিকে, শশাঙ্ক সিং ১০ বলে ১৯* রান করে অপরাজিত ছিলেন। DC-র হয়ে কুলদীপ যাদব ২টি, অক্ষর প্যাটেল এবং বিপ্রজ নিগম ১টি করে উইকেট নিয়েছিলেন।
