অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, ৪৭ রানে জয়লাভ করলো হায়দ্রাবাদ !!

গতকাল অর্থাৎ ২১শে এপ্রিল, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল…

1000247998 11zon

গতকাল অর্থাৎ ২১শে এপ্রিল, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন DC অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারে ২৪২ রানের পাহাড়সম স্কোর খাড়া করে SRH। কিন্তু, রান তাড়া করতে নেমে মাত্র ১৯৫ রান করতে সক্ষম হয় দিল্লি। তাই, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪৭ রানে জয়লাভ করে SRH দল।

আরও পড়ুন। IPL 2026: দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!

রানের ঝড় তুললেন অভিষেক শর্মা

Abhishek Sharma, IPL 2026
Abhishek Sharma

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা আগ্রাসী রূপ ধারণ করেন। মাত্র ৬৮ বলে ১০টি চার এবং ১০টি ছয় সহ ১৩৫* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া, ট্রাভিস হেড ২৬ বলে ৩৭ রান এবং অধিনায়ক ইশান কিষাণ ১৩ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অবশেষে, হেনরিক ক্লাসেন মাত্র ১৩ বলে ২৮৪.৬২ স্ট্রাইক রেটে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দিল্লির হয়ে ১টি মাত্র উইকেট নেন অক্ষর প্যাটেল। যদিও নীতীশ রানা, ইশান কিষাণকে রান আউট করেছিলেন।

১৯৫ রান করতে সক্ষম হলো DC

২৪৩ রান তাড়া করতে নেমে DC দলের ওপেনার পাথুম নিশাঙ্কা ৬ বলে মাত্র ৮ রান করে আউট হন। তবে, কেএল রাহুল ২৩ বলে ৩৭ এবং নীতীশ রানা ৩০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন। এরপর,
সমীর রিজভী ২৮ বলে ৪১ এবং ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২৭ রান করে আউট হন। আশুতোষ শর্মা ১৪ এবং অক্ষর প্যাটেল মাত্র ২ রান করেন। কিন্তু, ডেভিড মিলার এবং লুঙ্গি এনগিডি এই ম্যাচে কোনো রান করতে পারেননি। SRH-এর হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন ইশান মালিঙ্গা। এছাড়া, হর্ষ দুবে ৩টি এবং সাকিব হোসেন, মধুশঙ্কা ১টি করে উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: অশ্বিনী-তিলকের দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো GT, ৯৯ রানে বড় জয়লাভ করলো MI !!