অশ্বিনী-তিলকের দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো GT, ৯৯ রানে বড় জয়লাভ করলো MI !!

গতকাল অর্থাৎ ২০শে এপ্রিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯৯ রানে বড়…

1000247568 11zon

গতকাল অর্থাৎ ২০শে এপ্রিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯৯ রানে বড় জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ১৯৯ রান করে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)দল। কিন্তু, রান তাড়া করতে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় গুজরাট টাইটানস।

আরও পড়ুন। IPL 2026: দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!

দুর্দান্ত ব্যাটিং করলেন তিলক ভার্মা

Tilak Verma, IPL 2026
Tilak Verma

এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন GT অধিনায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং দানিশ মালেবর যথাক্রমে ১৩ এবং ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, নমন ধীর ৩২ বলে ৪৫ রানের একটি সংযত ইনিংস খেলেন। এছাড়া, হার্দিক পান্ডিয়া ১৬ বলে ১৫ এবং সূর্যকুমার যাদব ১০ বলে ১৫ রান করতে সক্ষম হন।

কিন্তু, তারকা ব্যাটসম্যান তিলক ভার্মা একদিকে টিকে ছিলেন। তিনি মাত্র ৫৫ বলে ১০১ রানের ইনিংস ঝোড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ৭টি ছয় এবং ৮টি চার সামিল ছিল। তাঁর এই সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান করে MI। গুজরাট টাইটানসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন কাগিসো রাবাডা। এছাড়া, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছিলেন।

মুম্বাইয়ের দুর্ধর্ষ বোলিং

২০০ রান তাড়া করতে নেমে GT দলের ওপেনার সাই সুদর্শন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার মাত্র ৫ এবং গ্লেন ফিলিপস মাত্র ৬ রান করেন। ওয়াশিংটন সুন্দর ১৭ বলে ২৬ এবং অধিনায়ক শুভমান গিল ১৩ বলে ১৪ রান করতে সক্ষম হন। এরপর, শাহরুখ খান ১৭, রাহুল তেওয়াতিয়া ৮ এবং রশিদ খান মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন।

এছাড়া, কাগিসো রাবাডা ১২, অশোক শর্মা ১ এবং মোহাম্মদ সিরাজ শূন্য রানে আউট হন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন অশ্বিনী কুমার। এছাড়া, আল্লাহ গাজনফার, মিচেল স্যান্টনার ২টি করে এবং জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: ঝোড়ো ব্যাটিং করলেন কনোলি-প্রিয়াংশ, LSG-কে ৫৪ রানে হারিয়ে জয়ের ধারায় পাঞ্জাব !!