গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে, সুপার ৮-এর টিকিট কনফার্ম করলো সিকান্দার রাজার দল !!

গতকাল অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। এই ম্যাচে টসে জিতে প্রথমে…

1000230310 11zon

গতকাল অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা দল। কিন্তু টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবুয়ে। ফলে, এই ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল।

আরও পড়ুন। T20 WC 2026: জোসেফ-হোপের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো ইতালি, ৪২ রানে জয়লাভ করলো ওয়েস্ট ইন্ডিজ !!

১৭৮ রান করলো শ্রীলঙ্কা

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দলের ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ৪১ বলে ৮টি চারের সাহায্যে ৬২ রানের ইনিংস খেলেন। ওদিকে, কুশল পেরেরা ১৪ বলে ২২ রান করেন। পরবর্তী দুই ব্যাটসম্যান, কুশল মেন্ডিস এবং পবন রথনায়কে যথাক্রমে ১৪ এবং ৪৪ রান করে আউট হন।

এরপর, কামিন্দু মেন্ডিস ৭, অধিনায়ক দসুন শনাকা ৬, দুনিথ ওয়েলালাগে ১৫ এবং দুশান হেমন্ত শূন্য রানে আউট হন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স এবং গ্রেম ক্রিমার ২টি করে উইকেট নিয়েছিলেন। এছাড়া, রায়ান বার্ল ১টি উইকেট পেয়েছিলেন।

Read more: পাকিস্তানের পর বিপর্যস্ত হলো অস্ট্রেলিয়া— T20 বিশ্বকাপে খারাপ পারফর্ম করায় অলিম্পিকে চান্স পাবে না অজি দল, তাদের জায়গায় খেলবে এই দল !!

দুর্দান্ত ব্যাটিং করলো জিম্বাবুয়ে

কুড়ি ওভারে ১৭৯ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে দলের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং মারুমানি দুর্ধর্ষ ইনিংস খেলেন। ব্রায়ান বেনেট মাত্র ৪৮ বলে ৬৩ রান করেন এবং টি. মারুমানি ২৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর, রায়ান বার্ল ১২ বলে ২৩ এবং অধিনায়ক সিকান্দার রাজা ২৬ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন।

অবশেষে, তাসিঙ্গা মুসেগিওয়া ১ এবং টনি মুনয়ঙ্গা ৮ রান করেছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে মাত্র ১৯.৩ ওভারে ১৮২ করে ফেলে জিম্বাবুয়ে দল। শ্রীলঙ্কার হয়ে দুসন হেমন্ত সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন। এছাড়া, দসুন শনাকা এবং দুনিথ ওয়েলালাগে ১টি করে উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন। T20 WC 2026: ফারহান-তারিকের সামনে মাথা নত করতে বাধ্য হলো নামিবিয়া, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০২ রানে জয়লাভ করলো পাকিস্তান !!