গত ১৩ ফেব্রুয়ারি, কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে। এই রোমাঞ্চকর ম্যাচে ২৩ রানে জয়লাভ করেছে জিম্বাবুয়ে। T20 বিশ্বকাপের (T20 WC 2026) মতো বড় মঞ্চে জিম্বাবুয়ে দলের এরকম দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েছেন সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমী এবং নামকরা খেলোয়াড়রা। এই ম্যাচে জয়ের পর পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছেছে জিম্বাবুয়ে দল, তাদের বর্তমান রান রেট ১.৯৮৪।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে রানের ঝড় তুললেন ইশান-হার্দিক, প্রোটিয়াদের ৩০ রানে হারালো টিম ইন্ডিয়া !!
অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে
T20 বিশ্বকাপের (T20 WC 2026) এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমনি এবং ব্রায়ান বেনেট দুর্দান্ত ইনিংস খেলেন। তাদিওয়ানাশে মারুমনি ২১ বলে ৩৫ রান করেন। ওদিকে, ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন। উভয়েই নিজেদের ইনিংসে ৭টি করে চার মেরেছেন।
এরপর, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২টি চার এবং ১টি ছয় সহ ২৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রীন এবং মার্কাস স্টয়নিস ১টি করে উইকেট নিয়েছিলেন।
Zimbabwe SHOCK Australia in the T20 Cricket World Cup! 🇿🇼 pic.twitter.com/eq4diqst4x
— Khaleej Mag (@KhaleejMag) February 13, 2026
১৪৬ রানে অলআউট হল অস্ট্রেলিয়া
২০ ওভারে ১৭০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া প্রথমেই উইকেট হারাতে শুরু করে। ওপেনার ব্যাটসম্যান জশ ইংলিশ মাত্র ৮ রান করেন এবং ট্রাভিস হেড ১৭ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটসম্যান, ক্যামেরন গ্রীন এবং টিম ডেভিড শুন্য রানে প্যাভিলিয়নে ফেরেন।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেলো ভারত, জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হলেন এই তারকা ব্যাটসম্যান !!
এরপর, ম্যাট রেনশ ৪৪ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩১ এবং মার্কাস স্টয়নিস ৬ রান করেন। বেন ডরশুইস ৬, ন্যথান এলিস ৭ এবং অ্যাডাম জ্যাম্পা ২ রান করেন। অবশেষে ম্যাথিউ কুহনেম্যান, ব্র্যাড ইভান্সের থ্রোতে রান আউট হন। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন।
এছাড়া, ব্র্যাড এভান্স ৩টি এবং রায়ান বার্ল, মাসাকাদজা ১টি উইকেট পেয়েছেন। ১৯.৩ ওভারে মাত্র ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথমে মনে করা হচ্ছিল যে, জিম্বাবুয়েকে খুব সহজেই অস্ট্রেলিয়া হারিয়ে দেবে। কিন্তু, সমস্ত ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত করতে সক্ষম হয়েছে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল।
