IPL ২০২৫ শেষ হলেই অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। আগামী জুন মাসে এই সিরিজের আয়োজন করা হবে। তাই, আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) সিরিজের জন্য খুব শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে BCCI। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
তবে, ইতিমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচের জন্য প্লেয়িং ইলেভেন প্রায় নিশ্চিত করে ফেলেছে বোর্ড। মনে করা হচ্ছে যে, আসন্ন সিরিজে (IND vs ENG) অনেক তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। যাতে BGT-র মতো শোচনীয় পরাজয়ের সম্মুখীন না হয় ভারত।
ওপেনিং করবেন করবেন রাহুল এবং জয়সওয়াল

ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করবেন কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম ম্যাচেও তাদেরকে ওপেনিং করতে দেখা যেতে পারে।
রোহিতের (Rohit Sharma) অনুপস্থিতিতে BGT-তে ওপেনিংয়ের দায়িত্ব নিয়েছিলেন রাহুল এবং যশস্বী। এর পরে, শুভমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থের জুটিকে যথাক্রমে ৩, ৪, ৫ নম্বরে দেখা যাবে।
সুযোগ পাবেন অলরাউন্ডাররা

এই টেস্ট সিরিজে অনেক অলরাউন্ডারকে চান্স দেওয়া হবে। কিছু মিডিয়া রিপোের্ট অনুসারে,নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেবে BCCI। ওদিকে তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানাকেও দলে অন্তর্ভুক্ত করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (WK), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ (C) এবং মহম্মদ শামি।
