নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!

১৫ই ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ২৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল…

1000228827 11zon

১৫ই ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ২৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ (Shai Hope)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে নেপাল। কিন্তু, মাত্র ১৫.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরফলে, ৯ উইকেটে এই রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন। T20 WC 2026: উসমান তারিকের বোলিং অ্যাকশন নকল করলেন স্কাই, ভারত-পাক ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিও !!

মাত্র ১৩৩ রান করলো নেপাল

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপালের দুই ওপেনার আসিফ শেখ এবং কুশল ভূর্তেল যথাক্রমে ১১ এবং ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, অধিনায়ক রোহিত পাউডেল ৭ বলে ৫ রান করেন। পরবর্তী ২ ব্যাটসম্যান আরিফ শেখ ৮ বলে ২ এবং দীপেন্দ্র আইরি ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন।

এছাড়া, লোকেশ বাম এবং গুলশান ঝা যথাক্রমে ১৩ এবং ১১ রান করেন। সোমপাল কামি ১৫ বলে অপরাজিত ২৬ এবং করণ কেসি মাত্র ১ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন জেসন হোল্ডার। এছাড়া, শামার জোসেফ, আকিল হোসেন, রস্টন চেস এবং ম্যাথিউ ফোর্ড যথাক্রমে ১টি করে উইকেট নিয়েছেন।

 

View this post on Instagram

 

আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে দিয়ে জল বওয়াবেন গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দেওয়া হবে না চান্স !!

খুব সহজেই রান তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ

নেপালের ১৩৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং ১৭ বলে ২২ রান করে আউট হন। এরপর, সিমরন হেটমায়ার ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ওদিকে, অধিনায়ক শাই হোপ ৪৪ বলে ৩টি ছয় এবং ৫টি চার মেরে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এরফলে, খুব সহজেই ১৫.২ ওভারে ১৩৪ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে নেপালের হয়ে শুধুমাত্র ১টি উইকেট নেন নন্দন যাদব। এই ম্যাচের পর গ্রুপ C-র পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেছে। ওদিকে, নেপাল আনুষ্ঠানিকভাবে T20 বিশ্বকাপ (T20 WC 2026) থেকে ছিটকে গেছে।

আরও পড়ুন। T20 WC 2026: ইংল্যান্ড বা পাকিস্তান নয়, T20 বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে ভারতসহ এই চার দল, টুর্নামেন্ট চলাকালীন বড় ভবিষ্যতবাণী করলেন জেপি ডুমিনি !!