গতকাল অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালি। এই রোমাঞ্চকর ম্যাচে ৪২ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইতালি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে, ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি।
১৬৫ রান করলো ওয়েস্ট ইন্ডিজ
ইতালির বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার ব্যাটসম্যান তথা অধিনায়ক শাই হোপ ৪৬ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৬টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু, ব্র্যান্ডন কিং এবং সিমরন হেটমায়ার যথাক্রমে ৪ এবং ১ রানে আউট হয়েছিলেন।
এরপর, রস্টন চেস ২৫ বলে ২৪ এবং রোভম্যান পাওয়েল ৯ বলে ৯ রান করেন। জ্যাসন হোল্ডার ৭ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেরফেন রাদারফোর্ড এবং ম্যাথিউ ফোর্ড যথাক্রমে ২৪ এবং ১৬ রান করে নট আউট ছিলেন। ইতালির হয়ে বেঞ্জামিন মেনাতি এবং কৃষাণ কালুগামাগে ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া, থমাস ড্রাকা এবং আলী হাসান ১টি করে উইকেট পেয়েছেন।
West Indies make it four wins in a row at the #T20WorldCup with victory over Italy 👌
📝: https://t.co/9MoyQq2gy6 pic.twitter.com/VdETUNTkpW
— ICC (@ICC) February 19, 2026
১২৩ রানে অলআউট হল ইতালি
১৬৬ রান তাড়া করতে নেমে ইতালির দুই ওপেনার জাস্টিন মস্কা এবং অ্যান্থনি মস্কা যথাক্রমে ২ এবং ১৯ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটসম্যান, জাইন নকভি এবং জেজে স্মাটস যথাক্রমে ৬ ও ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক হ্যারি মানেতি। তিনি ১০ বলে মাত্র ৮ রান করেন এবং বেঞ্জামিন মানেতি ২১ বলে ২৬ রান করেন।
গ্রান্ট স্টুয়ার্ট ১২, গিয়ান-পিয়েরো মিয়েদে ৪, কৃষাণ কালুগামাগে ২ এবং থমাস ড্রাকা ৫ রান করে আউট হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন শামার জোসেফ। এছাড়া, ম্যাথিউ ফোর্ড ৩টি, গুদাকেশ মোটি ২টি এবং আকিল হোসেন ১টি করে উইকেট পেয়েছেন।
আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!
