T20 বিশ্বকাপের আগেই হ্যাক হল কিং কোহলির ইনস্টাগ্রাম একাউন্ট, ২৪ ঘণ্টা পর করা হল পুনরুদ্ধার !!

আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে পাঁচ ম্যাচের T20 সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে এই সিরিজে ৩ এক ব্যবধানে…

1000223709 11zon

আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে পাঁচ ম্যাচের T20 সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে এই সিরিজে ৩ এক ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। তবে, গত বৃহস্পতিবার ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) ইনস্টাগ্রাম একাউন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরল পড়ে যায়। আসলে, ২৯শে জানুয়ারি রাতে ইন্সটাগ্রামে কিং কোহলির একাউন্ট দেখা যাচ্ছিল না। ভক্তরা মনে করছিলেন, বিরাট কোহলি হয়তো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে বিরতি নিয়েছেন অথবা তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে।

Read more: Virat Kohli: মিচেল-ফিলিপসের বিধ্বংসী শতকে ধসে পড়ল ভারত, কোহলির লড়াকু ১২৪ রানও হল বৃথা !!

অদৃশ্য হল কিং কোহলির একাউন্ট

ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফ্যান ফলোয়িং অন্যান্য সমস্ত ক্রিকেটারদের তুলনায় প্রচুর বেশি। ২৭৪ মিলিয়ন মানুষ ইন্সটাতে বিরাটকে ফলো করেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে কোহলির (Virat Kohli) ইনস্টাগ্রাম একাউন্ট না দেখতে পাওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা। তখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে নানা রকম প্রশ্নের উদ্ভব হয়েছে। বর্তমানে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে লন্ডনে বসবাস করেন কিং কোহলি। ২০২৪ সালে T20 এবং গতবছর টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। যদিও, কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ভারতে এসেছিলেন বিরাট।

কেন উধাও হলো কোহলির একাউন্ট?

অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির (Virat Kohli) নিষ্ক্রিয় একাউন্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। শুধু তাই নয় বিরাটের ভাই বিকাশ কোহলির একাউন্টও ইন্সটাগ্রামে নেই বলে জানা গেছে। যদি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে একাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে দুই ভাইয়ের একাউন্ট একসাথে কিভাবে উধাও হল? এই প্রশ্ন ভক্তদের মনে ঘুরছিল। তবে, শুক্রবার সকালে বিরাটের একাউন্ট পুনরায় ইন্সটাগ্রামে দৃশ্যমান। মনে করা হচ্ছে, কিং নিজেই তাঁর একাউন্ট নিষ্ক্রিয় করেছিলেন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে

৩০শে জানুয়ারি সকালে বিরাট কোহলির (Virat Kohli) একাউন্ট পুনরুদ্ধার হয়েছে। এরফলে, ভক্তরা খুশি হয়েছেন। বিরাটের শেষ ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন তারা। একজন ইন্সটা ইউজার লিখেছেন,“ভাই, দয়া করে আমাকে আর একটি হার্ট অ্যাটাক দেবেন না।” অন্য একজন লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আর কখনও এমন করো না।” যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বিরাট কোহলি।

Read more: Virat Kohli: কিউইদের বিরুদ্ধে নতুন রেকর্ড করলেন বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টারকে ফেলেছেন পিছনে !!