৬,৬,৬,৬,৬,৬…দক্ষিণ আফ্রিকার বোলারদের পর্যুদস্ত করলেন বৈভব সূর্যবংশী, খেললেন ১২৭ রানের ধ্বংসাত্মক ইনিংস !!

আগামী ১১ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) ওডিআই সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ওদিকে, ভারতের অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে…

1000216153 11zon

আগামী ১১ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) ওডিআই সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ওদিকে, ভারতের অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। বর্তমানে, তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে সবথেকে জনপ্রিয় নাম হল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৪ বছর বয়সে বৈভব যে সমস্ত কৃতিত্ব অর্জন করেছেন, তা অধিকাংশ খেলোয়াড়দের কাছে স্বপ্নের সমান। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ঝোড়ো সেঞ্চুরি করে পুনরায় ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন তিনি।

অবশ্যই পড়ুন। Vaibhav Sooryavanshi: মাত্র ১০ বলেই ইতিহাস! এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে চমকে দিলেন বৈভব সূর্যবংশী

বৈভবের ধ্বংসাত্মক ইনিংস

Vaibhav Sooryavanshi
Vaibhav Sooryavanshi

বর্তমানে ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে একটি যুবক ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং সমস্ত ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ম্যাচে মাত্র ৭৪ বলে ১৭১-এর স্ট্রাইক রেটে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যাপ্টেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। প্রবল আত্মবিশ্বাস এবং নির্ভীকতার সঙ্গে ১০টি ছক্কা এবং ৯টি চার মেরেছেন বৈভব।

ভারতের বিশাল টার্গেট

ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচে, বেনোনির উইলোমুর পার্কে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে নামে প্রথম বল থেকেই বিপক্ষের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন বৈভব সূর্যবংশী। অপরপ্রান্তে সংযতভাবে একটি আকর্ষণীয় ইনিংস খেলেছিলেন অ্যারন জর্জ। তিনি ১০৬ বলে ১১৮ রানের ভালো ইনিংস খেলেন। তাদের এই দুর্দান্ত ইনিংস গুলোর দৌলতে ৩৯৪ রানের পাহাড়সম রান টার্গেট দেয় ভারত। অবশেষে, ৩৫ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয় প্রোটিয়া দল। এই ম্যাচে একটি উইকেটও নিয়েছেন বৈভব।

অবশ্যই পড়ুন। Vaibhav Sooryavanshi: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করছেন বৈভব, ভাঙলেন আহমদ শাহজাদের এই বড় রেকর্ড !!