মুকামাল্লা-রঞ্জনের জুটির সামনে আত্মসমর্পণ করলো ডাচ দল, ৯৩ রানে নেদারল্যান্ডসকে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র !!

গতকাল অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, চেন্নাইয়ের এমএ. চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে…

1000228069 11zon

গতকাল অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, চেন্নাইয়ের এমএ. চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৬ রানের বিশাল স্কোর খাড়া করে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। এরফলে, ৯৩ রানের ব্যবধানে বড় জয়লাভ করে মার্কিন দল। বর্তমানে, পয়েন্টস টেবিলে তারা ৩ নম্বরে অবস্থান করছে।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে এই ২ ফ্লপ খেলোয়াড়কে চান্স দেবেন না গম্ভীর, তাদের জায়গায় খেলবেন অভিষেক-সুন্দর !!

১৯৬ রান করলো আমেরিকা

এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ডাচ দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মার্কিন দলের হয়ে ওপেনিং করতে আসেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং শায়ান জাহাঙ্গীর। মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ৩৬ এবং জাহাঙ্গীর ১৪ বলে ২০ রান করে আউট হন। এরপর, সাইতেজা মুকামাল্লা ৫১ বলে ৫টি চার এবং ৪টি ছয় সহ ৭৯ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন।

শুভম রঞ্জনে ৪৮ এবং মিলিন্দ কুমার ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, সঞ্জয় কৃষ্ণমূর্তি, মহম্মদ মহসিন এবং হরমীত সিং, ৩ ব্যাটসম্যানই ১ রান করেছিলেন। নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিডে সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, ভ্যান উইক, কাইল ক্লাইন এবং ফ্রেড ক্লাসেন ১টি করে উইকেট পেয়েছিলেন।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন আসন্ন অলিম্পিক থেকে ছিটকে গেলো পাকিস্তান, এশিয়া থেকে চান্স পেলো শুধু টিম ইন্ডিয়া !!

১০৩ রানে অলআউট হল নেদারল্যান্ডস

১৯৭ রান তাড়া করতে নেমে প্রথমেই ৩ রানের স্কোরে আউট হন ওপেনার ব্যাটসম্যান মিচেল লেভিট। এরপর, মার্ক ও দাউদ ১৩ এবং বাস ডি লিডে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৪ বলে ২০ রান করে আউট হন এবং ভ্যান ডার মার্ভি ১১ বলে ১০ রান করেন। পরবর্তী দুই ব্যাটসম্যান কোনি অ্যাকারম্যান শূন্য এবং লিয়ন ক্যাশে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন।

ভ্যান উইক ২, আরিয়ান দত্ত ৯, ফ্রেড ক্লাসেন ৩ এবং কাইল ক্লেইন ৬ রান করে আউট হন। মার্কিন দলের হয়ে হরমীত সিং সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া, ভ্যান শালকউইক ৩টি, মহম্মদ মহসিন ২টি এবং কেনজিগে ১টি উইকেট নিয়েছিলেন। অবশেষে, মাত্র ১৫.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচ দল। এরফলে, ৯৩ রানের ব্যবধানে বড় জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে ঐতিহাসিক জয়লাভ করলো জিম্বাবুয়ে, ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারালো সিকান্দার রাজার দল !!