T20 বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র, ৩৪ বছর বয়সী শ্রীলঙ্কান খেলোয়াড়কে দেওয়া হল অভিষেকের সুযোগ !!

আর মাত্র ৬ দিন পরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। ২০টি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। ভারত এবং শ্রীলঙ্কা…

1000224146 11zon

আর মাত্র ৬ দিন পরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। ২০টি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। ভারত এবং শ্রীলঙ্কা উভয় দেশকে যৌথভাবে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দিয়েছে ICC।

সম্প্রতি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আশ্চর্যজনকভাবে, এই দলে একজন ৩৪ বছর বয়সী শ্রীলঙ্কান ক্রিকেটারকে সামিল করা হয়েছে। প্রথমবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে T20 বিশ্বকাপে (T20 WC 2026) অভিষেক করতে চলেছেন।

Read more: T20 WC 2026: হার্দিক বা অভিষেক নয়, এই খেলোয়াড়কে T20 বিশ্বকাপের ‘ট্রাম্প কার্ড’ আখ্যা দিলেন ইরফান পাঠান !!

USA-র হয়ে অভিষেক করবেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার

Shehan Jayasuriya, T20 WC 2026
Shehan Jayasuriya

কিছুদিন আগেই ২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলে শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার শেহান জয়সুরিয়াকে (Shehan Jayasuriya) অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন তিনি। T20 বিশ্বকাপে অভিষেক করার পাশাপাশি তার অভিজ্ঞতা মার্কিন দলের জন্য কার্যকর প্রমাণিত হবে বলে আশা করা হচ্ছে।

শেহান জয়সুরিয়ার ক্রিকেট ক্যারিয়ার

২০১৫ সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর ২০২০ সাল পর্যন্ত দলের সদস্য ছিলেন শেহান জয়সুরিয়া (Shehan Jayasuriya)। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে শেষবার শ্রীলঙ্কার জার্সিতে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কার হয়ে, ১২টি ওয়ানডে এবং ১৮টি T20I ম্যাচে যথাক্রমে ১৯৫ এবং ২৪১ রান করেছেন শেহান (Shehan Jayasuriya)।

আমেরিকার হয়ে করবেন অভিষেক

২০২১ সালে শ্রীলঙ্কার হয়ে অবসর ঘোষণা করেছিলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া। এরপর ২০২১ সালের জুন মাসে, মাইনর লীগ ক্রিকেট ড্রাফটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পান তিনি। ২০২৩ সালে মেজর ক্রিকেট লিগে ভালো পারফর্ম করে আমেরিকার জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন শেহান। এবার তিনি ২০২৬ সালের T20 বিশ্বকাপে মার্কিন দলের প্রতিনিধিত্ব করবেন।

Read more: T20 WC 2026: স্কাই বা হার্দিক নয়, ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ হবেন এই তারকা খেলোয়াড়, T20 বিশ্বকাপের আগে বড় ভবিষ্যৎবাণী করলেন চাহাল !!