পুরো T20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে দিয়ে জল বওয়াবেন গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দেওয়া হবে না চান্স !!

২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 WC 2026) দুর্দান্ত পারফর্ম করছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে মার্কিন…

1000228098 11zon

২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 WC 2026) দুর্দান্ত পারফর্ম করছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। এবার, আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সম্মুখীন হতে চলেছে মেন ইন ব্লু-রা। তবে, এবারের বিশ্বকাপের স্কোয়াডে এমন একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যাকে একটিও ম্যাচ খেলার সুযোগ দেবেন না গৌতম গম্ভীর। এখন তাঁর নির্বাচন নিয়ে ভারতীয় সমর্থকদের মনে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: ভারতের বিরুদ্ধে আসন্ন ম্যাচের প্লেয়িং ইলেভেন নিশ্চিত করলো PCB, চান্স পেলেন বাবর-তারিক-আইয়ুব সহ এই ১১ জন খেলোয়াড় !!

খেলার সুযোগ পাচ্ছেন না এই তারকা

Washington Sundar, T20 WC 2026
Washington Sundar

আসলে, T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। কিন্তু, দুই ম্যাচের মধ্যে একটিতেও তাঁকে প্লেয়িং ইলেভেনে সামিল করা হয়নি। ভারত ও নিউজিল্যান্ডের সিরিজ চলাকালীন ওয়াশিংটন সুন্দর আহত হয়েছিলেন। এরপর, কিছুদিন বিশ্রামে থেকে ফিট হয়ে বিশ্বকাপের দলে যোগ দিয়েছেন তিনি।

বর্তমানে, ভারতীয় দলের (Team India) স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন অক্ষর প্যাটেল (Axar Patel) । বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষ বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে, ডানহাতি অফস্পিনার হওয়ায় সুন্দরের (Washington Sundar) পক্ষে প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়া খুবই কঠিন।

পাকিস্তানের বিরুদ্ধেও চান্স পাবেন না সুন্দর

Washington Sundar and Kuldeep Yadav, T20 WC 2026
Washington Sundar and Kuldeep Yadav

পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও ওয়াশিংটন সুন্দরকে বেঞ্চে বসে থাকতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। স্পিনারের প্রয়োজন হলে তাঁর জায়গায়, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর অনুযায়ী, T20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) ভালো পারফর্ম না করায়, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর জায়গায় অভিষেক শর্মাকে (Abhishek Sharma) দলে সামিল করা হবে। এছাড়া, রিঙ্কু সিংও (Rinku Singh) রান করতে পারেননি। প্রথমে মনে করা হচ্ছিল যে, রিঙ্কুর জায়গায় একজন স্পিনার হিসেবে সুন্দরকে (Washington Sundar) চান্স দেওয়া যেতে পারে। কিন্তু, কুলদীপ যাদবের উপস্থিতিতে তাঁর পক্ষে চান্স পাওয়া প্রায় অসম্ভব।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং আরশদীপ সিং।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপে ঐতিহাসিক জয়লাভ করলো জিম্বাবুয়ে, ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারালো সিকান্দার রাজার দল !!