সুপার-৮ পর্বে খেলার সুযোগ পাবেন না এই তারকা, ক্রমাগত ফ্লপ হওয়ায় বড় পদক্ষেপ নিলেন গম্ভীর !!

২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 WC 2026) দুর্দান্ত পারফর্ম করছে টিম ইন্ডিয়া (Team India)। ইতিমধ্যেই, সুপার-৮ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেন ইন ব্লু-রা। কিন্তু,…

1000230211 11zon

২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 WC 2026) দুর্দান্ত পারফর্ম করছে টিম ইন্ডিয়া (Team India)। ইতিমধ্যেই, সুপার-৮ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেন ইন ব্লু-রা। কিন্তু, গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচ জিতলেও, ভারতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপে (T20 WC 2026) প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। টিম ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন, এরফলে হতাশ হয়েছেন ভক্তরা।

আরও পড়ুন। T20 WC 2026: IPL শুরুর আগেই বড় ধাক্কার সম্মুখীন হলো শাহরুখ খানের দল, T20 বিশ্বকাপ চলাকালীন আহত হলেন এই তারকা ম্যাচউইনার !!

ফ্লপ হয়েছেন অভিষেক শর্মা

Abhishek Sharma, T20 WC 2026
Abhishek Sharma

অভিষেক শর্মা (Abhishek Sharma) বিধ্বংসী এবং নির্ভীক ব্যাটিংয়ের জন্য পরিচিত। কিন্তু, এবারের T20 বিশ্বকাপে তিনি পুরোপুরি ফ্লপ হয়েছেন। তাঁর এই খারাপ পারফরমেন্স টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য সমস্যা বাড়িয়েছে। সুপার-৮ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁর জায়গায় অন্য কাউকে চান্স দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রত্যাবর্তন করবেন সঞ্জু স্যামসন

Sanju Samson and Abhishek Sharma, T20 WC 2026
Sanju Samson and Abhishek Sharma

T20 বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ৮ বলে ২২ রানের দ্রুত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচগুলিতে তাঁকে চান্স দেওয়া হয়নি। অভিষেক শর্মা (Abhishek Sharma) এই ম্যাচগুলিতে শূন্য রান করেছেন। তাই, সুপার-৮ পর্বের আগে তাঁকে প্লেয়িং ইলেভেন থেকে বাইরে রাখতে চলেছে ভারতীয় দল। আগামী ২২শে ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে সঞ্জুকে খেলতে দেখা যাবে।

শেষ ৭ ইনিংসে অভিষেকের পারফরম্যান্স

২০২৬ সাল এখনও পর্যন্ত অভিষেক শর্মার (Abhishek Sharma) জন্য উত্থান-পতনে ভরা। তিনি T20 ফরম্যাটে ICC র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন, কিন্তু, T20 বিশ্বকাপের (T20 WC 2026) মতো বড় মঞ্চে তিনি বারংবার ফ্লপ হয়েছেন। শেষ ৭টি T20I ইনিংসে তিনি মাত্র ৯৮ রান করেছেন, যার মধ্যে ৫বার তিনি শূন্য রানে আউট হয়েছেন। তাই, সুপার-৮ পর্বে তাঁর পক্ষে প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!