আর মাত্র এক মাস পরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) টুর্নামেন্ট। বর্তমানে, ভারত তথা অন্যান্য দেশের খেলোয়াড়রা T20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যস্ত। এসবের মধ্যেই, IPL ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস IPL ২০২৬ (IPL 2026)-এর জন্য নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে। সঞ্জু স্যামসন (Sanju Samson) CSK-তে যাওয়ার পর, RR দলের নতুন অধিনায়ক কে হবেন? সেটা নিয়ে ভক্তদের মধ্যে নানারকম আলোচনা চলছিল। এবার, সেই প্রশ্নের অবসান ঘটিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
রাজস্থানের নতুন অধিনায়ক হলেন এই খেলোয়াড়

গত মরশুমে, রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি করে দলকে মাত্র ২টি ম্যাচ জিতিয়েছিলেন ২৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ (Riyan Parag)। IPL ২০২৬ (IPL 2026)-এর জন্য রিয়ানকেই অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। আগের মরশুমে, KKR-এর বিরুদ্ধে ৯৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন অধিনায়ক রিয়ান পরাগ। সূত্রের খবর অনুযায়ী, ক্যাপ্টেনের নাম ঘোষণার আগে রিয়ানের
সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কুমার সাঙ্গাকারা। এরপর, অধিনায়ক হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে।
🚨 JUST IN 🚨
𝐑𝐢𝐲𝐚𝐧 𝐏𝐚𝐫𝐚𝐠 appointed Rajasthan Royals captain ahead of IPL 2026 👏#RiyanParag #RajasthanRoyals #IPL #IPL2026 pic.twitter.com/UPXW7lSxPB
— Cricbuzz (@cricbuzz) February 13, 2026
জয়সওয়াল-জাদেজা পেলেন না চান্স

প্রথমে মনে করা হচ্ছিল যে, CSK থেকে ট্রেড হওয়া অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) IPL ২০২৬ (IPL 2026)-এর নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করবে রাজস্থান রয়্যালস। কিন্তু, তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে রিয়ান পরাগকেই অধিনায়ক হিসেবে দায়িত্ব দিতে রাজি হয়েছে RR ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, যশস্বী জয়সওয়ালকেও (Yashasvi Jaiswal) ক্যাপ্টেনের প্রবল দাবিদার মনে করা হচ্ছিল। অবশেষে T20 বিশ্বকাপ চলাকালীন এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে রাজস্থান রয়্যালস।
২০১৯ থেকে RR দলের হয়ে খেলছেন রিয়ান
২০১৯ সালের IPL অকশনে রিয়ান পরাগকে (Riyan Parag) ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করেছিল RR। এই মরশুমে, দিল্লির বিরুদ্ধে ৪৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন রিয়ান পরাগ। IPL-এ এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচে ৭২ ইনিংসে ১৪১.৮৪ স্ট্রাইক রেটে ১৫৬৬ রান করেছেন তিনি। এর মধ্যে ৭টি হাফ সেঞ্চুরি সামিল আছে। এছাড়া, বোলিংয়ে ৭টি উইকেটও নিয়েছেন রিয়ান পরাগ।
