IPL শুরুর আগেই বড় ধাক্কার সম্মুখীন হলো শাহরুখ খানের দল, T20 বিশ্বকাপ চলাকালীন আহত হলেন এই তারকা ম্যাচউইনার !!

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) টুর্নামেন্ট। বর্তমানে T20 বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আর…

1000229948 11zon

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) টুর্নামেন্ট। বর্তমানে T20 বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আর কিছুদিন পরেই সুপার-৮ পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হবে। এসবের মধ্যেই IPL ফ্র্যাঞ্চাইজি KKR একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। তাদের দলের একজন নামকরা ফাস্ট বোলার T20 বিশ্বকাপ (T20 WC 2026) চলাকালীন আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

আরও পড়ুন। ফারহান-তারিকের সামনে মাথা নত করতে বাধ্য হলো নামিবিয়া, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০২ রানে জয়লাভ করলো পাকিস্তান !!

আহত হলেন এই তরুণ ফাস্ট বোলার

Matheesha Pathirana, IPL 2026
Matheesha Pathirana

গত ১৬ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে গ্রুপ B-র ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ চলাকালীন আহত হয়েছিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। ম্যাচ চলাকালীন তিনি বাম পায়ের পেশিতে টান অনুভব করেন। পাথিরানাকে বাম পায়ে খোঁড়াতে দেখা যায় এবং বোলিং করতে এসে ৪টি বল করে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

T20 বিশ্বকাপ থেকে পড়লেন বাদ

শ্রীলঙ্কার সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন যে, মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) T20 বিশ্বকাপের পরবর্তী ম্যাচেগুলোর জন্য ফিট নন। নিজের স্লিঙ্গি অ্যাকশন এবং ইয়র্কার দিয়ে ডেথ ওভারে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন মাথিশা পাথিরানা। ICC আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, সুপার-৮ পর্বে মাথিশা পাথিরানার জায়গায় দিলশান মধুশঙ্কাকে শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

সমস্যায় পড়লো KKR

শুধু শ্রীলঙ্কা নয়, IPL ফ্র্যাঞ্চাইজি KKR ও মাথিশা পাথিরানার ইনজুরির ফলে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। আসলে, IPL ২০২৬-এর মিনি অকশনে পাথিরানাকে ১৮ কোটি টাকার বিশাল মূল্যে দলে সামিল করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর কিছুদিন পরেই IPL (IPL 2026) শুরু হবে, তাই পাথিরানার ইনজুরি KKR-এর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সম্পূর্ণরূপে ফিট হতে এখনও পাথিরানার প্রায় ৩-৪ সপ্তাহ সময় লাগতে পারে।

তাই, IPL-এর প্রথম দিকের ম্যাচগুলি তিনি মিস করতে পারেন। শুধু পাথিরানা (Matheesha Pathirana) নয়, KKR এর আরও একজন ফাস্ট বোলার ইনুজুরিতে ভুগছেন, তিনি হলেন হর্ষিত রানা (Harshit Rana)। ওদিকে, মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) IPL (IPL 2026) থেকে বাদ পড়ায় কলকাতার ফাস্ট বোলিং লাইনআপ দুর্বল হয়ে পড়েছে। পাথিরানা পুরোপুরি ফিট না হলে, তাঁর বদলি খুঁজতে বাধ্য হবে KKR।

Read more: IPL 2026: T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!