আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছি 2026 সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। ভারত এবং শ্রীলংকা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে। তবে T20 বিশ্বকাপ (T20 WC 2026) শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে একটি দল। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে একজন গুরুত্বপূর্ণ বোলারকে সাসপেন্ড করেছে ICC। এরফলে, দলের বোলিং কম্বিনেশন নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
সাসপেন্ড করা হলো এই বোলারকে

আসলে, মহিলা T20 বিশ্বকাপের বাছাইপর্বের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ক্রিকেট দল বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। মার্কিন দলের ফাস্ট বোলার ইসানি ভাঘেলাকে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাসপেন্ড করেছে ICC। ২০২৬ সালের মহিলা T20 বিশ্বকাপের (T20 WC 2026) বাছাইপর্বের সময়, ইসানি ভাঘেলার বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করে এই বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
Breaking: ICC announces USA Women’s player Isani Vaghela has been suspended from bowling in international cricket due to an illegal bowling action after being reported by on-field umpires in USA’s loss to Ireland on Jan 22. She bowled vs PNG but did not bowl v Dutch nor Thailand. pic.twitter.com/01wM4aaZKt
— Peter Della Penna (@PeterDellaPenna) January 31, 2026
নিয়ম লঙ্ঘন করলো বোলিং অ্যাকশন
সূত্রের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচ চলাকালীন ম্যাচে কর্মকর্তারা ইসানি ভাঘেলার (Isani Vaghela) বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। তারপর, ICC ইভেন্টস প্যানেল তার পরবর্তী ম্যাচের ভিডিও ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে, ভাঘেলার (Isani Vaghela) বোলিং অ্যাকশন ICC-র মান এবং অনুমোদিত সীমা অতিক্রম করেছে।
ICC-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ICC রেগুলেশনের ৬.৭ ধারা অনুযায়ী, “ইসানি ভাঘেলাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন না করা, তার বোলিং অ্যাকশন সংশোধন না করা এবং আবার আইনি অ্যাকশনের মাধ্যমে বোলিং করার অনুমতি না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”
বোলিং নিষিদ্ধ হওয়া সত্ত্বেও খেলতে পারবেন
ICC-র এই ঘোষণার মানে এটা যে, ভাঘেলা (Isani Vaghela) আর বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবেন না। তিনি ফিল্ডার এবং ব্যাটার হিসেবে ম্যাচে খেলতে পারবেন। কিন্তু, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বল করার অনুমতি পাবেন না ইসানি ভাঘেলা। তবে, আইসিসি-র এই সিদ্ধান্ত নারী ক্রিকেটে ন্যায্যতা এবং খেলার অখণ্ডতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
