ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল হলো চেন্নাই সুপার কিংস (CSK)। তবে, এবারের IPL-এ খুবই খারাপ পারফরম্যান্স করেছে তারা। প্রথম দল হিসেবে IPL ২০২৫ থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। এই মরশুমে এখনও পর্যন্ত ১০টির মধ্যে মাত্র ২টি ম্যাচে জয়লাভ করতে পেরেছে CSK। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
IPL ২০২৫-এর কোনো ম্যাচেই ২০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই ফ্লপ হয়েছেন দলের খেলোয়াড়রা। তবে, এমন অনেক খেলোয়াড় আছেন, যাদেরকে দলে সামিল করে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে CSK ফ্র্যাঞ্চাইজি। তাই পরের মরশুমে তাদের বাদ দেওয়ার পরিকল্পনা করেছে সিএসকে টিম ম্যানেজমেট।
বাদ পড়বেন এই সমস্ত খেলোয়াড়
১. দীপক হুডা
ভারতীয় ব্যাটসম্যান দীপক হুডাকে এই বছর মেগা অকশনে দলে সামিল করেছিল চেন্নাই। তাঁকে অনেক ম্যাচে খেলার সুযোগও দেওয়া হয়েছে। তবে, তিনি ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করতে সক্ষম হয়েছেন।
২. রবিচন্দ্রন অশ্বিন
কয়েক বছর পর চেন্নাইতে ফিরে এসেছিলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তবে, এই মরশুমে ৭ ম্যাচে বোলিং করে,৯.২৯ ইকোনমিতে মাত্র ৫টি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে আগামী মরশুমে তাঁকে দল থেকে বাদ দিতে পারে চেন্নাই।
৩. জেমি ওভারটন
IPL ২০২৫-এ কয়েকজন বিদেশি খেলোয়াড়ও চেন্নাইতে যোগ দিয়েছেন। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেমি ওভারটন CSK-র হয়ে ৩ ম্যাচে একটিও উইকেট পাননি। বরং, ১৩.৮৩ ইকোনমিতে বোলিং করেছেন জেমি।
৪. বিজয় শঙ্কর
এবারের IPL-এর মেগা অকশনে বিজয় শঙ্করকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির ভরসা রাখতে পারেননি শঙ্কর। এই মরশুমে ৬ ম্যাচের ৫ ইনিংসে ৩৯.৩৩ গড়ে মাত্র ১১৮ রান করেছেন বিজয় শঙ্কর।
৫. রাহুল ত্রিপাঠি
রাহুল ত্রিপাঠী কেও এই বছর কিনেছিল চেন্নাই। তবে, তিনিও IPL ২০২৫-এ ফ্লপ হয়েছেন। এখনও পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ১১ গড়ে ৫৫ রান করেছেন তিনি।
৬. শেখ রশিদ
এই মরশুমে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন শেখ রশিদ। তবে, এই মরশুমে বিশেষ কিছু করতে পারেননি তিনি। ৪ ম্যাচে ১৪.২৫ গড়ে মাত্র ৫৭ রান করেছেন।
৭. মাথিশা পাথিরানা
IPL ২০২৩-এ উইকেট নিয়েছিলেন পাথিরানা। এই মরশুমে ৮ ম্যাচে ১০.৩৯ ইকোনমিতে মাত্র ৯ উইকেট নিয়েছেন তিনি। ১৩ কোটি টাকা খরচ করা সত্ত্বেও তিনি পারফর্ম করতে না পারায়, তাঁকে পরের মরশুমে দল থেকে বাদ দেওয়া হতে পারে।
আরও পড়ুন। ৬,৬,৬,৪,৪,৪…CSK-র বিরুদ্ধে রানের ঝড় তুললেন হিটম্যান, বোলারদের অবস্থা হলো খারাপ !!

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/el/register-person?ref=DB40ITMB
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.