আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের এশিয়ান গেমস টুর্নামেন্ট। গত ২০ ফেব্রুয়ারি, BCCI জানিয়েছে যে টিম ইন্ডিয়ার (Team India) সমস্ত অভিজ্ঞ খেলোয়াড়দের এশিয়ান গেমসে খেলার জন্য পাঠানো হবে। কিন্তু হঠাৎ জানা গেছে যে, অভিজ্ঞদের জায়গায় তরুণ খেলোয়াড়দের চান্স দেওয়া হবে। এখন এই নিয়ে ভক্তদের মধ্যে নানারকম আলোচনা চলছে।
খুব শীঘ্রই শুরু হবে এশিয়ান গেমস টুর্নামেন্ট
২০২৬ সালের এশিয়ান গেমসে মোট ৩৮টি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ক্রিকেটকেও সামিল করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ১৭ই সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস চলবে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওদিকে, ২৪ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত পুরুষদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ক্যাপটেন্সি করবেন রুতুরাজ গায়কোয়াড়
সূত্রের খবর অনুযায়ী, রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করতে দেখা যেতে পারে। এর আগেও তিনি ভারতীয় দলের (Team India) নেতৃত্ব দিয়েছেন। রুতুরাজের ক্যাপ্টেন্সিতেই গতবারের এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৩ সালে করোনা ভাইরাসের কারণে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত (২০২২ এশিয়ান গেমস) চীনের হাংজুতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য রুতুরাজ গায়কোয়াডকে অধিনায়ক এবং রজত পাটিদারকে সহ- অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হতে পারে। তবে, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল ঘোষণা করেনি BCCI।
এশিয়ান গেমসের জন্য ভারতের সম্ভাব্য দল
রুতুরাজ গায়কোয়াড (C), রজত পাটিদার, প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, জিতেশ শর্মা (WK), অভিষেক পোরেল (WK), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, ময়ংক কুমার, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার বৈশাখ এবং সুয়াশ শর্মা।
Read more: Team India: নামিবিয়ার বিরুদ্ধে রানের ঝড় তুললেন ইশান-হার্দিক, ৯৩ রানে বড় জয়লাভ করলো ভারত !!
