বৈভব-আয়ুশের রানের ঝড়ের সামনে টিকতে পারলো না ইংল্যান্ড, বিশ্বকাপের ফাইনালে ১০০ রানে জয়লাভ করলো টিম ইন্ডিয়া !!

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে, গতকাল ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯…

1000225818 11zon

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে, গতকাল ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়লাভ করেছে তরুণ ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ১৫ বছর বয়সী তারকা ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের “প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট” হিসেবে নির্বাচিত করা হয়েছে। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কার পেয়েছেন।

অবশ্যই পড়ুন। ২০২৬-এর T20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এই দল, টুর্নামেন্ট শুরুর ২ দিন আগেই বড় ভবিষ্যতবাণী করলেন মাহি !!

ভারতের ধ্বংসাত্মক ব্যাটিং

গতকাল, হারারে স্পোর্টস ক্লাব ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre)। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৫টি চার এবং ১৫টি ছক্কা হাঁকিয়ে ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এইসময় তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৮.৭৫।

Ayush Mhatre and Vaibhav Sooryavanshi, Team India
Ayush Mhatre and Vaibhav Sooryavanshi

তবে, অ্যারন জর্জ মাত্র ৯ রান করতে সক্ষম হন। তারপর ব্যাটে নেমে অধিনায়ক আয়ুশ মাহাত্রে ৫১ বলে ৫৩ এবং বেদান্ত ত্রিবেদী ৩৬ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া, বিহান মালহোত্রা ৩৬ বলে ৩০ এবং উইকেট কিপার অভিজ্ঞান কুন্ডু ৩১ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান এবং হেনিল প্যাটেল যথাক্রমে ১৮, ৩৭ এবং ৫ রান করেন।

অবশেষে, খিলান প্যাটেল ৩ রান করেন এবং দীপেশ দীপেন্দ্রন নটআউট ছিলেন। এই সমস্ত আকর্ষণীয় ইনিংসের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান অর্জন করে ভারত (Team India)। ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স গ্রীন, সেবাস্তিয়ান মরগান ২টি করে উইকেট নেন। তবে, জেমস মিন্টো ৩টি এবং ম্যানি লুমসডেন ১টি উইকেট নিয়েছিলেন।

৩১১ রানে অলআউট হল ইংল্যান্ড

৪১২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার বেন ডাওকিন্স ৫৬ বলে ৭টি চার এবং ২টি ছয় মেরে ৬৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার, জোসেফ মুরস ১৭ রান করেন। এরপর, বেন মায়েস ৪৫ এবং অধিনায়ক থমাস রেউ ৩১ রান করে আউট হন। তবে, ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের আশা জাগিয়েছিলেন।

১৭১ স্ট্রাইক রেটে ৯টি চার এবং ৭টি ছয় মেরেছেন তিনি। এরপর, জেমস মিন্টো ২৮ এবং ফারহান আহমেদ মাত্র ১ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটার রালফি অ্যালবার্ট এবং সেবাস্টিয়ান মরগান কোনো রান করতে পারেননি। ম্যানি লুমসডেন ১০ বলে ৩ রান করেন। এরফলে, মাত্র ৪০.২ ওভারেই ৩১১ রানে অলআউট হয় ইংলিশ দল।

এই রোমাঞ্চকর ফাইনালে ১০০ রানে বড় জয়লাভ করে আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। ভারতের (Team India) হয়ে আরএস অম্বরিশ সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান ২টি করে উইকেট নিয়েছেন। ওদিকে, ক্যাপ্টেন আয়ুশ মাহাত্রে এবং খিলান প্যাটেল ১টি করে উইকেট পেয়েছেন।

অবশ্যই পড়ুন।Team India: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গম্ভীরের প্রিয় শিষ্য, তাঁর স্থলাভিষিক্ত হবেন IPL-এ ১৮৩ উইকেট নেওয়া এই বোলার !!