পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে এই ২ ফ্লপ খেলোয়াড়কে চান্স দেবেন না গম্ভীর, তাদের জায়গায় খেলবেন অভিষেক-সুন্দর !!

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের…

1000228053 11zon

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ২৭তম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের পর, T20 বিশ্বকাপের মঞ্চে দুই দলকে পরস্পরের বিরুদ্ধে পুনরায় খেলতে দেখা যাবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান তারকা, তাঁর স্থলাভিষিক্ত হলেন স্টিভ স্মিথ !!

চান্স পাবেন না এই ২ ফ্লপ খেলোয়াড়

Sanju Samson and Rinku Singh, T20 WC 2026
Sanju Samson and Rinku Singh

ভারত বনাম নামিবিয়ার ম্যাচে অসুস্থতার কারণে খেলার সুযোগ পাননি তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। কিন্তু, এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। তাই, ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে অভিষেক শর্মাকেই টিম ইন্ডিয়ার ওপেনিং করতে দেখা যাবে। টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে সূর্যকুমার যাদব, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, শিবম দুবের মতো খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। কিন্তু, সকলের নজর থাকবে উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং অলরাউন্ডার রিঙ্কু সিংয়ের উপর। তারা দুজনেই ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন।

প্লেয়িং ইলেভেনে চান্স পাবেন এই সমস্ত খেলোয়াড়

ভারত ও পাকিস্তানের আসন্ন উত্তেজনাপূর্ণ ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গায় অভিষেক শর্মাকে সামিল করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওদিকে, রিঙ্কু সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে প্লেয়িং ইলেভেনে খেলতে দেখা যেতে পারে। রিঙ্কু এবং সঞ্জুর খারাপ পারফরম্যান্সের কারণেই এই বড় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বোর্ড। শ্রীলঙ্কার পিচে স্পিনাররা বিশেষ সাহায্য পাচ্ছেন, তাই গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব ভালো ভাবে পরিকল্পনা করে প্লেয়িং ইলেভেন প্রস্তুত করলে খুব সহজেই পাক দলকে হারাবে টিম ইন্ডিয়া।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন আসন্ন অলিম্পিক থেকে ছিটকে গেলো পাকিস্তান, এশিয়া থেকে চান্স পেলো শুধু টিম ইন্ডিয়া !!

T20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড

সুর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া , শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ।

Read more: জাদেজা বা যশস্বী নয়, এই তরুণ খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে নিযুক্ত করলো RR, T20 বিশ্বকাপ চলাকালীন তীব্র জল্পনার ঘটলো অবসান !!