দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে ৭৬ রানে পরাজিত হয়েছে ভারত। আগামী ২৬শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের সম্মুখীন হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের প্লেয়িং ইলেভেনে কোন খেলোয়াড়দের জায়গা দেওয়া হবে তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে, সূত্রের খবর অনুযায়ী ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেলকে একদশে সামিল করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!
চান্স পাবেন এই সমস্ত খেলোয়াড়
জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে দেখা যাবে সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণকে। অভিষেক শর্মাকে এই ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখবেন গৌতম গম্ভীর। ৩ নম্বরে তিলক ভার্মা এবং ৪ নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ব্যাটিং করতে দেখা যাবে। পাওয়ার হিটিং এবং মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের কাঁধে। ব্যাটিংয়ে গভীরতা এবং ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন রিঙ্কু সিং।

বোলিং বিভাগ সামলাবেন এই বোলাররা
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচে দুই স্পিনার হিসেবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে থাকবেন অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। ওদিকে, ভারতীয় দলের ফাস্ট বোলিং লাইনআপের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ এবং আরশদীপ সিং। বুমরাহ এবং আরশদীপের কম্বিনেশন ডেথ ওভারে টিম ইন্ডিয়ার জন্য বিশেষভাবে কর্যকর প্রমাণিত হবে। যদিও, এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দল ঘোষণা করা হয়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।
