জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন অক্ষর-কুলদীপ-সঞ্জু, বাদ পড়বেন এই ৩ নামকরা খেলোয়াড় !!

গত ২২শে ফেব্রুয়ারি, T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে…

1000231346 11zon

গত ২২শে ফেব্রুয়ারি, T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ১৮৭ রান করে প্রোটিয়া দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India)।

যারফলে, ৭৬ রানে বড় জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। তবে, এবার ২৬শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে এই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচটি ভারতের জন্য “ডু ওর ডাই” হিসেবে প্রমাণিত হবে। তাই, এই ম্যাচের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে তা নিয়ে ভক্তদের মধ্যে নানারকম আলোচনা চলছে।

আরও পড়ুন। T20 WC 2026: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিঙ্কু, সঞ্জুর বদলে তাঁর জায়গা নেবেন এই তারকা !!

একাদশে হবে ৩টি বড় পরিবর্তন

এবারের বিশ্বকাপে (T20 WC 2026) একেবারেই ফর্মে নেই তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma)। T20 বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রান করতে সক্ষম হয়েছেন অভিষেক। তাই, হতাশাজনক পারফরম্যান্সের জন্য অভিষেকের জায়গায় সঞ্জু স্যামসনকে (Sanju Samson) জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচে চান্স দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Abhishek Sharma and Washington Sundar, T20 WC 2026
Abhishek Sharma and Washington Sundar

ওদিকে, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar) জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচে চান্স পাবেন না। নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে প্লেয়িং ইলেভেনে সামিল করা হয়েছিল। কিন্তু, বোলিংয়ে একটিও উইকেট নিতে পারেননি সুন্দর এবং তাঁর ব্যাটিংও ছিল মাঝারি ধরনের।

তাই, আসন্ন ম্যাচে তাঁর জায়গায় অক্ষর প্যাটেলের (Akshar Patel) অন্তর্ভুক্তি নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এছাড়া, জিম্বাবুয়ের বিপক্ষে আরশদীপ সিংয়ের (Arshdeep Singh) জায়গায় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দলে সামিল করা যেতে পারে। চেন্নাইয়ের পিচে স্পিনাররা বিশেষ সুবিধা পান তাই এই সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর এবং সূর্যকুমার যাদব।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ইশান কিষাণ (WK), সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

Read more: T20 WC 2026: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতলো অস্ট্রেলিয়া, জ্যাম্পা-মার্শের সামনে টিকতে পারলো না ওমান !!