নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, অভিষেক করবেন এই ৫ খেলোয়াড় !!

ইতিমধ্যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। তবে, কিছুদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজ খেলবে দল। যার জন্য, T20…

1000230770 11zon

ইতিমধ্যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। তবে, কিছুদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজ খেলবে দল। যার জন্য, T20 বিশ্বকাপ (T20 WC 2026) চলাকালীন তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচজন তরুণ খেলোয়াড়কে অভিষেক করার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন। চাহাল-হার্দিকের পর বিবাহ বিচ্ছেদ করলেন এই ভারতীয় ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পোস্ট !!

ঘোষণা করা হলো ১৫ সদস্যের দল

আসলে, এখানে ভারত নয় বরং দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের আসন্ন T20 সিরিজের কথা বলা হচ্ছে। আগামী ২৬শে মার্চ থেকে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দক্ষিণ আফ্রিকা দলের অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। তাই, তরুণ খেলোয়াড়দের দলে সামিল করে নতুন কম্বিনেশন ব্যবহার করার চেষ্টা করবেন নির্বাচকরা।

SA vs NZ, T20 WC 2026
SA vs NZ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দলের ক্যাপটেন্সি করবেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনজন অভিজ্ঞ খেলোয়াড়কে প্রোটিয়া দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে, যাদের মধ্যে থাকবেন কেশব মহারাজ, জর্জ লিন্ডে এবং জেসন স্মিথ। শান্ত মনোভাব এবং অভিজ্ঞতার ভিত্তিতে কেশব মহারাজকে কিউইদের বিরুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে।

Read more: T20 WC 2026: সুপার-৮ পর্বের শুরুতেই ৪টি সেমি-ফাইনালিস্ট দলের নাম ঘোষণা করলেন চাহাল-কাইফ-পূজারা, লিস্টে আছে ভারত সহ এই ৩ দল !!

অভিষেক করবেন এই ৫ খেলোয়াড়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচজন তরুণ খেলোয়াড়কে অভিষেক করার সুযোগ দেওয়া হবে। যাদের মধ্যে রয়েছেন, কনর এস্টারহুইজেন, ডায়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বশ এবং এনকোবানি মোকোয়েনা। জর্ডান হারম্যান জাতীয় দলে দাদা রুবিন হারম্যানের সঙ্গে যোগ দেবেন। ওদিকে, করবিন বশের ছোট ভাই হলেন ইথান বশ। সম্প্রতি, SA20-তে পার্ল রযয়ালসের ১৪.৭৬ স্ট্রাইক রেটে ১৩ উইকেট নিয়ে শিরোনামে এসেছিলেন এনকোবানি মোকায়েনা।

এছাড়া, অটনিল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েটজিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য T20 সিরিজের রাখা হয়েছে। তারা দুজনেই ২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) দলে জায়গা পাননি। ওদিকে, ইনজুরি কাটিয়ে আসা টনি ডি জর্জিকে ব্যাটিং অর্ডার সামলানোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে দক্ষিণ আফ্রিকার দলকে বেশ মজবুত বলে মনে করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

কেশব মহারাজ (C), অটনিল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, জর্জ লিন্ডে, নকোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন এবং জেসন স্মিথ।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!