আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। কিন্তু, এই ম্যাচে পাকিস্তানের স্পিনার উসমান তারিক (Usman Tariq) ভারতীয় দলের ব্যাটসম্যানদের সামনে সমস্যার সৃষ্টি করবেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই নিজের বোলিং অ্যাকশনের জন্য সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন উসমান তারিক। কিন্তু, উসমান তারিকের সম্মুখীন হওয়ার জন্য ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) খেলোয়াড়দের বিশেষভাবে প্রস্তুত করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই অনুশীলনের ভিডিও ভাইরাল হচ্ছে।
তারিকের অ্যাকশন নকল করলেন সূর্যকুমার
Suryakumar Yadav rolled his arm over, bowling in a style reminiscent of Usman Tariq. pic.twitter.com/fuKPrpjJi0
— RVCJ Media (@RVCJ_FB) February 14, 2026
আসলে, পাকিস্তানি স্পিনার উসমান তারিক একটু অন্য স্টাইলে বল ডেলিভারি করেন। বল করার সময় তিনি একটু থেকে যান, এরফলে ব্যাটসম্যান কেমন শট খেলতে চলেছে সেটা আগে থেকে আন্দাজ করে বল ছোঁড়েন তারিক। গতকাল সন্ধ্যায় একটি প্রেস কনফারেন্সে উসমান তারিকের বোলিং অ্যাকশনকে ‘আউট অফ সিলেবাস’ আখ্যা দিয়ে স্কাই বলেছেন যে, ভারতীয় দলের খেলোয়াড়রা তাঁর সম্মুখীন হতে প্রস্তুত।

এরপর, নেট প্র্যাকটিস চলাকালীন উসমান তারিকের মতো স্টাইলে নিজে বল করে ভারতীয় খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন সূর্যকুমার যাদব। এই সময়, রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা সূর্যকুমারের বলে ব্যাট করেছেন। নেটের পিছনে হেড কোচ গৌতম গম্ভীর এবং বোলিং কোচ মর্নে মর্কেলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
Suryakumar Yadav rolled his arm over, bowling in a style reminiscent of Usman Tariq. pic.twitter.com/fuKPrpjJi0
— RVCJ Media (@RVCJ_FB) February 14, 2026
Read more: T20 WC 2026: পাকিস্তানের বিরুদ্ধে ৪ জন স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত, সঞ্জু-রিঙ্কু পড়বেন বাদ !!
উসমান তারিকের প্রশংসা করলেন পাক অধিনায়ক

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে একটি প্রেস কনফারেন্সে, পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা, স্পিনার উসমান তারিকের প্রশংসা করে তাঁকে দলের “ট্রাম্প কার্ড” বলে সম্বোধন করেছেন। সালমান বলেন, “উসমান তারিকের বোলিং অ্যাকশনকে ICC দুই বার বৈধ ঘোষণা করেছে। তাই বাইরের লোকেরা কে কি বলল তাতে আমাদের কিছু এসে যায় না। আপনারা ওকে জনপ্রিয় করে তুলেছেন।” সম্প্রতি, উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ তাঁর অ্যাকশনকে অবৈধ দাবি করেছেন। আবার, অনেকে তাঁর অ্যাকশনকে ICC-র নিয়মসম্মত বলে জানিয়েছেন।
