“ও জাতীয় সম্পদ…” T20 বিশ্বকাপ জয়ের পর এই খেলোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সূর্যকুমার যাদব !!

গত ৮ই মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে পরাজিত করেছে ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit…

1000235285 11zon

গত ৮ই মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে পরাজিত করেছে ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma) এবং এমএস ধোনির (MS Dhoni) পর, এবার সূর্যকুমার যাদবের হাত ধরে তৃতীয়বার এই শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। গতকালের রোমাঞ্চকর ফাইনালে জয়লাভের পর দলের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শুধু তাই নয়, তিনি দলের একজন তারকা খেলোয়াড়কে “জাতীয় সম্পদ” বলে অভিহিত করেছেন।

Read more: নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, অভিষেক করবেন এই ৫ খেলোয়াড় !!

ফাইনালের পর সূর্যকুমারের বক্তব্য

T20 বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে বলেছেন, “আমার মনে হয় এটা বুঝতে অনেক সময় লাগবে কিন্তু আজ যা হয়েছে তাতে আমি খুব খুশি। এটা একটা দীর্ঘ যাত্রা। ২০২৪ সালে T20 বিশ্বকাপ জয়ের পর, তৎকালীন BCCI সচিব জয় শাহ ভাই, রোহিত ভাই এবং সকলেই আমার উপর আস্থা দেখিয়ে, এই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন। তারপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পুনরায় ফিরে এসে এই সাফল্য অর্জন সত্যিই একটি দীর্ঘ, দীর্ঘ যাত্রা।”

Suryakumar Yadav and Jasprit Bumrah, T20 WC 2026
Suryakumar Yadav and Jasprit Bumrah

দলের সমস্ত খেলোয়াড়দের মধ্যে তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সর্বাধিক প্রশংসা করেছেন স্কাই। সূর্যকুমার বলেন, “আমিও একই কথা বলেছি, ঠিক যেমন সঞ্জু গত ম্যাচে বলেছিলেন, তিনি তার ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কার জসপ্রীত বুমরাহকে দিতে চান। তিনি প্রজন্মের মধ্যে একবার পাওয়া একজন বোলার, যদি তাঁকে বর্ণনা করতে হয় তাহলে আমি তাঁকে ‘রোবোট’ নয়তো ‘জাতীয় সম্পদ’ বলব। তিনি জানেন তাঁকে কি করতে হবে, নিজের কাজে তিনি অবশ্যই সেরা এবং আশা করি তিনি নিজের কাজ ভালোভাবে চালিয়ে যাবেন।”

ফাইনাল ম্যাচের রিপোর্ট কার্ড

গতকালের ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড়সম রান সংগ্রহ করে ভারত। প্রথম ইনিংসে, মাত্র ৪৬ বলে ৫টি চার এবং ৮টি ছক্কা সহ ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করে তাঁকে T20 বিশ্বকাপের “প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট” পুরস্কারে সম্মানিত করা হয়।

এছাড়া, ইশান কিষাণ (Ishan Kishan) ২৫ বলে ৪টি চার এবং ৪টি ছয় সহ ৫৪ রান করে আউট হন। এছাড়া, অভিষেক শর্মা (Abhishek Sharma) ২১ বলে ৫২ এবং শিবম দুবে (Shivam Dube) মাত্র ৮ বলে ২৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৩টি এবং ম্যাট হেনরি, রচীন রবীন্দ্র ১টি করে উইকেট নেন। ২৫৬ রান তাড়া করতে নেমে প্রথম দিকেই উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড।

ওপেনার ফিন অ্যালেন ৯ এবং টিম সাইফার্ট ৫২ রান করেন। এছাড়া, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৯ ওভারে মাত্র ১৫৯ রান করেই অলআউট হয় নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এছাড়া, অক্ষর প্যাটেল ৩টি এবং হার্দিক, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ১টি করে উইকেট নিয়েছিলেন। বুমরাহকে এই ম্যাচের “প্লেয়ার অফ দ্যা ম্যাচ” পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন। T20 WC 2026: কিউইদের হারিয়ে তৃতীয়বার শিরোপা জয় করলো ভারত, ফাইনালে দুর্দান্ত পারফর্ম করলেন সঞ্জু-বুমরাহ !!