বর্তমানে নিজের বোলিং অ্যাকশনের জন্য সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এসেছেন পাকিস্তান দলের তারকা স্পিনার উসমান তারিক (Usman Tariq)। বিশ্বের অনেক ক্রিকেটার এবং ভক্তরা তার বোলিং অ্যাকশনের বিরোধিতা করছেন, আবার কেউ কেউ তার বোলিংয়ের সমর্থন করছেন। ১৫ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ম্যাচ খেলবে ভারত। তার আগেই, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), উসমান তারিকের (Usman Tariq) বোলিং একশন পর্যবেক্ষণ করে একটি বড় মন্তব্য করেছেন।
তারিকের সমর্থন করলেন গাভাস্কার

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), পাকিস্তানি স্পিনার উসমান তারিকের (Usman Tariq) সম্পর্কে একটি বড় মন্তব্য করেছেন। গাভাস্কার বলেন, “উসমান তারিকের বোলিংয়ে কোনও অবৈধতা নেই, এবং ভারতীয় ব্যাটসম্যানরা তার কাছ থেকে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না। বোলারের বল করার জন্য অপেক্ষা করার উপর কোনও বিধিনিষেধ নেই, ঠিক যেমন একজন ব্যাটসম্যান বোলারের বল ছাড়ার আগে নড়াচড়া করতে পারে।” সুতরাং, গাভাস্কার উসমান তারিকের (Usman Tariq) বোলিং অ্যাকশনকে সমর্থন করছেন এবং এটা যে ICC-র নিয়ম অনুযায়ী হচ্ছে, সেটাও জানিয়েছেন।

তারিকের সঙ্গে মুরলীধরনের তুলনা করলেন
কনুইয়ের নমনীয়তার কারণে, উসমান তারিককে প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলীধরনের সঙ্গে তুলনা করেছেন সুনীল গাভাস্কার। উসমানের বোলিং অ্যাকশনের ব্যাপারে প্রত্যেক ক্রিকেটারের মত ভিন্ন। ইংলিশ তারকা কেভিন পিটারসেন তাঁর বোলিংকে সমর্থন করছেন না। আবার, রবিচন্দ্রন অশ্বিন উসমানের বোলিং অ্যাকশনকে ICC-র নিয়মের অধীন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, প্রাক্তন ICC আম্পায়ার অনিল চৌধুরীও উসমানের বোলিংকে নিয়মসন্মত বলেছেন। তিনি বলেন, “উসমান তারিকের অ্যাকশনে কোনো অবৈধ বাঁক নেই, সেটা ১৫° কোণের নিয়ম মেনেই হয়।”
