গতকাল, শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩০তম গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। এই রোমাঞ্চকর ম্যাচে ৮ উইকেটে ক্যাঙ্গারু দলকে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮১ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। কিন্তু, পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিসের দুর্দান্ত ইনিংসের সুবাদে খুব সহজেই ১৮ তম ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা দল।
১৮১ রান করলো অস্ট্রেলিয়া
এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলের দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিস হেড ভালো শুরু করেছিলেন। মাত্র ২৭ বলে ৫৪ রান করেন অধিনায়ক মার্শ এবং হেড ২৯ বলে ৫৬ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন।
এরপর, ক্যামেরন গ্রীন মাত্র ৩ এবং টিম ডেভিড ৬ রান করে আউট হন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিশ ২২ বলে ২৭ এবং গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মার্কাস স্টয়নিস ৬, কুপার কনোলি ৩ এবং অ্যাডাম জ্যাম্পা ১ রান করেন।
Sri Lanka beat Australia by 8 wickets, pulling off their highest ever run chase in T20 World Cup history. 🤯
Pathum Nissanka smashed a stunning century, one of Sri Lanka’s greatest WC knocks, as SL chased a record 182 vs Australia.
SL’s big 2026 win, while Australia’s Super 8… pic.twitter.com/EaWIKg3qBQ
— SKH (@Skh9864) February 16, 2026
কিন্তু, জেভিয়ার বার্টলেট এবং ন্যাথান এলিস শূন্য রান করে আউট হন। শ্রীলঙ্কার হয়ে দুসান হেমন্ত সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, দুশমান্তা চামিরা ২টি, কামিন্দু মেন্ডিস, মহিশ তিক্ষণা এবং ডিমুথ ওয়েলালাগে ১টি করে উইকেট নিয়েছিলেন।
২ ওভার বাকি থাকতেই রান চেস করলো শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ১৯২ স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ৫২ বলে ১০টি চার এবং ৫টি ছয় সহ ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওদিকে, উইকেটকিপার কুশল মেন্ডিসও ৩৮ বলে ৫১ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলে আউট হন।
আর দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান, কুশল পেরেরা এবং পবন রথনায়কে যথাক্রমে ১ এবং ২৮ রান করেন। এই সমস্ত ইনিংসের সুবাদে ২ ওভার বাকি থাকতেই ১৮৪ রান করে ফেলে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস শুধুমাত্র ২টি উইকেট নিতে পেরেছিলেন। এই ম্যাচের পর, গ্রুপ B-র পয়েন্টস টেবিলে তারা স্থানে পৌঁছে গেছে, শ্রীলঙ্কার বর্তমান নেট রান রেট হল +২.৪৬২।
