পরশুদিন থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026)। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে। ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত (Team India)। তবে, ভারতীয় দলের প্রাক্তন তারকা ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের ফাইনালিস্টদের নাম উল্লেখ করেছেন।
Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের আগে আহত হলেন এই ৬ তারকা খেলোয়াড়, লিস্টে রয়েছেন জশ হ্যাজলউড !!
এই দুই দলের মধ্যে হবে রোমাঞ্চকর ফাইনাল

সম্প্রতি, “চিকি চিকা” নামক অনুষ্ঠানে একটি বড় ভবিষ্যতবাণী করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কে. শ্রীকান্ত (K. Srikanth)। T20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন শ্রীকান্ত। তবে, ফাইনাল ম্যাচ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। অস্ট্রেলিয়াকে ভারতের সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বী মনে করছেন কে. শ্রীকান্ত।
অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিং লাইনআপ

কে. শ্রীকান্তের (K. Srikanth) মতে ২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) জন্য অস্ট্রেলিয়া দলে অনেক ব্যাটসম্যান এবং দক্ষ অলরাউন্ডার উপস্থিত আছেন। মিচেল মার্শ, টিম ডেভিড, ক্যামেরন গ্রীন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা খেলোয়াড়রা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তিনি বলেন, এদের মধ্যে ২ জন ব্যাটসম্যান পিচে টিকে থাকতে পারলে, ভারতের বিরুদ্ধে ২০০ রান করা তাদের কাছে খুবই সহজ হবে।
বাদ পড়েছেন ২ তারকা বোলার
ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার প্রশংসা করলেও, তাদের বোলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কে. শ্রীকান্ত। অস্ট্রেলিয়ার ওডিআই এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে T20 বিশ্বকাপ (T20 WC 2026) থেকে বাদ পড়েছেন। তাঁর মতে, অ্যাডাম জাম্পা এবং হ্যাজেলউড ছাড়া অস্ট্রেলিয়ার বর্তমানে “গান বোলার” এর অভাব রয়েছে। যদিও, অ্যাকিলিসের সমস্যার কারণে হ্যাজলউডের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
Read more: T20 বিশ্বকাপের আগেই ডাবল সেলিব্রেশন, এবার WPL-এও নিজেদের দল আনতে চলেছে চেন্নাই সুপার কিংস !!
