ইংল্যান্ড সফরে চান্স পাবেন না এই নামকরা খেলোয়াড়, শীঘ্রই দল থেকে বহিষ্কার করবেন গৌতম গম্ভীর !!

আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে দুই দলের (IND vs ENG) মধ্যে শুরু হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে…

1000158651 11zon

আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে দুই দলের (IND vs ENG) মধ্যে শুরু হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে (IND vs ENG) অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর অনুযায়ী, টিম ইন্ডিয়ার একজন অভিজ্ঞ ফাস্ট বোলারকে ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি দেবেন না হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

আরও পড়ুন। IND vs ENG: ইংল্যান্ড সফরের আগেই গম্ভীরকে ছাঁটাই করলো বোর্ড, নতুন কোচের দায়িত্ব নেবেন তাঁর এই প্রিয় বন্ধু !!

বাদ পড়বেন এই খেলোয়াড়

Mohammed Shami, IND vs ENG
Mohammed Shami

আসলে, ভারতীয় দলের সেই খেলোয়াড় হলেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। সূত্রানুসারে, ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) আসন্ন টেস্ট সিরিজে শামিকে চান্স দেওয়া হবে না। শামির পরিবর্তে ৫ ম্যাচের এই টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে অন্তর্ভুক্ত করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

শামিকে বাদ দেওয়ার কারণ

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে কোনো টেস্ট ম্যাচ খেলেননি শামি। তবে, ঘরোয়া T20 টুর্নামেন্ট এবং IPL ২০২৫ (IPL 2025)-এ তিনি প্রত্যাবর্তন করেছেন। তবে, এখন শামির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, প্র্যাকটিস সেশনেও তাঁকে ভালো ছন্দে দেখা যাচ্ছে না।

এবারের IPL-এ শামির পারফর্মেন্স

IPL ২০২৫-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। তবে, এখনও পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি এবং তার ইকোনমি ১১-এর উপরে। টেস্ট দলে নির্বাচনের ক্ষেত্রে IPL এর পারফর্মেন্সকে গুরুত্ব দেওয়া হয় না।

কিন্তু, শামির বর্তমান ফর্ম টিম ইন্ডিয়ার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডে শামির টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। ইংল্যান্ডের মাটিতে ১৪টি টেস্ট ম্যাচে ৪০.৫০ গড়ে ৪২টি উইকেট নিতে সক্ষম হয়েছেন শামি। তাই, আসন্ন সিরিজে (IND vs ENG) তাঁর চান্স পাওয়া প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।

আরও পড়ুন। IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে অভিষেক করবেন CISF-এর ছেলে, T20 এবং ওডিআইতে দেখিয়েছেন নিজের পারফর্মেন্স !!

2 Replies to “ইংল্যান্ড সফরে চান্স পাবেন না এই নামকরা খেলোয়াড়, শীঘ্রই দল থেকে বহিষ্কার করবেন গৌতম গম্ভীর !!”

  1. В джунглях игр, где каждый сайт пытается зацепить заверениями легких джекпотов, рейтинг лучших казино
    является именно той картой, что ведет мимо дебри подвохов. Для ветеранов да начинающих, которые надоел из-за ложных посулов, он инструмент, чтоб почувствовать реальную rtp, как вес ценной фишки в ладони. Без пустой ерунды, просто реальные клубы, где выигрыш не просто показатель, а реальная фортуна.Собрано из поисковых трендов, будто ловушка, что вылавливает топовые свежие веяния на интернете. В нём минуя места к шаблонных приёмов, каждый момент словно карта на игре, в котором блеф проявляется немедленно. Хайроллеры понимают: на стране тон разговора и иронией, в котором ирония притворяется как рекомендацию, помогает обойти рисков.На https://www.kickstarter.com/profile/don8play/about данный рейтинг лежит как раскрытая карта, готовый к раздаче. Посмотри, если нужно ощутить ритм реальной игры, без иллюзий и провалов. Тем кто ценит ощущение удачи, он будто иметь ставку на пальцах, а не смотреть в монитор.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *