চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্মেন্সের পর টিম ইন্ডিয়ার (Team India) নতুন লক্ষ্য হলো ২০২৫ সালের এশিয়া কাপ টুর্নামেন্ট। এশিয়া কাপের জন্য শক্তিশালী দল নির্বাচন করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেইজন্য, দলে কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে। সূত্রানুসারে, সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মাকে (Abhishek Sharma) এশিয়া কাপে খেলার সুযোগ দেওয়া হবে না। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
কেন চান্স পাবেন না সঞ্জু-অভিষেক?

IPL ২০২৫-এ চোটের কারণে বাদ পড়েছেন টিম ইন্ডিয়ার (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথমদিকে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি। তাই, আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্টে তাঁর জায়গা পাওয়া কঠিন হবে।
ওদিকে, ভারতীয় দলের (Team India) তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) SRH দলের হয়ে এবারের IPL-এ ভালো পারফর্ম করতে পারছেন না। শুধু, পাঞ্জাব এবং গুজরাটের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে রান এসেছে। তাই, তাঁর বর্তমান ফর্মের কথা বিবেচনা করে এশিয়া কাপে তাঁকেও বাদ দিতে চলেছে বোর্ড।
সুযোগ পাবেন এই দুই খেলোয়াড়

এবারের IPL-এ ধারাবাহিকভাবে নিজেদের দলের হয়ে রান করে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) দুই তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাই, এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টে গিল ও যশস্বীকে দলে অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে।
IPL ২০২৫-এ গিল-জয়সওয়ালের পারফর্মেন্স
এই মরশুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ৪৬৫ রান করেছেন গুজরাট টাইটানস দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ১৬২.০২ স্ট্রাইক রেটে এবং ৫১.৬৬ গড়ে তিনি এই রান করেছেন। IPL ২০২৫-এ তাঁর ব্যাট থেকে এখনও পর্যন্ত ৫টি হাফ সেঞ্চুরি এসেছে।
এছাড়া, এবারের IPL-এ ১১টি ম্যাচ খেলে ৪৩.৯০ গড়ে ৪৩৯ রান করেছেন রাজস্থান রয়্যালস দলের ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই সময়কালে তাঁর স্ট্রাইক রেট হল ১৫৪.০৩। তিনিও এই মরশুমে ৫টি হাফ সেঞ্চুরি করেছেন।

https://t.me/s/officials_pokerdom/3932
https://t.me/s/officials_pokerdom/3870
https://t.me/s/flagman_official_registration/33
https://t.me/s/iGaming_live/4866
https://t.me/s/be_1win/762
**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
I am regular visitor, how are you everybody? This post posted at this web page is actually
fastidious.