আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে কয়েকজন তরুণ খেলোয়াড়কে অভিষেক করার সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সূত্রানুসারে, IPL ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করা ২ জন খেলোয়াড়কে যেকোনো মতে আসন্ন সিরিজে চান্স দিতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
টেস্টে অভিষেক করবেন এই ২ খেলোয়াড়

আসলে, ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) আসন্ন টেস্ট সিরিজে অভিষেক করতে চলেছেন সাই সুদর্শন এবং আরশদীপ সিং (Arshdeep Singh)। দুজনেই IPL ২০২৫-এ খুব ভালো পারফর্ম করেছেন। মোহাম্মদ শামির জায়গায় আরশদীপকে চান্স দিতে পারে বোর্ড। অন্যদিকে, বিরাট ও রোহিতের বিকল্প হিসেবে সুযোগ পেতে পারেন সাই সুদর্শন।
IPL ২০২৫-এ সাই সুদর্শনের দুর্দান্ত পারফরমেন্স

বর্তমানে, IPL ২০২৫-এর অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। এই মরশুমে বেশ কয়েকটি হাফ-সেঞ্চুরি এবং একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন সাই। দুর্দান্ত স্ট্রাইক রেট এবং গড়ে রান করেছেন তিনি।
প্রায় প্রত্যেক ম্যাচেই গুজরাট টাইটানস দলের হয়ে বড় ইনিংস খেলেছেন সাই সুদর্শন। পাওয়ারপ্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। এখনও পর্যন্ত, IPL ২০২৫-এ ১১টি ম্যাচে ৫০৯ রান করেছেন সাই। তাই, আসন্ন সিরিজে (IND vs ENG) সুদর্শনকে অভিষেক করার সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এবারের IPL-এ আরশদীপের পারফরমেন্স

IPL ২০২৫-এ পাঞ্জাব কিংসের হয়ে এখনও পর্যন্ত, ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন আরশদীপ সিং (Arshdeep Singh)। এই মরশুমে, তার সেরা পারফর্ম্যান্স ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, যেখানে তিনি ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।
গত এপ্রিল মাসে, আরশদীপ সিং IPL ইতিহাসে পাঞ্জাব কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওঠেন। তিনি পীযূষ চাওলার (Piyush Chawla) ৮৪ উইকেটের রেকর্ড ভেঙেছেন। এই মরশুমে ১৮ কোটি টাকার মোটা অঙ্কের মূল্যে তাঁকে দলে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.info/ru/register?ref=O9XES6KU
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.