গতকাল অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া দল। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। যার ফলে, খুব সহজেই ৭৬ রানে জয়লাভ করে এইডেন মার্করামের (Aiden Markram) দল।
দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলের দুই ওপেনার খুব তাড়াতাড়ি আউট হন। কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম যথাক্রমে ৬ এবং ৪ রান করেন। এরপর, রায়ান রিকল্টন ৭ বলে ৭ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটসম্যান, ডিওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার প্রোটিয়া দলের ইনিংস সামলান।
মাত্র ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ব্রেভিস এবং ডেভিড মিলার ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া, ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এবং অপরাজিত ইনিংস খেলেন। মার্কো ইয়ানসেন ২ এবং করবিন বশ ৫ রান করে আউট হন।
এরফলে, ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের স্কোর খাড়া হয়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এছাড়া, বরুণ চক্রবর্তী ১টি, আরশদীপ সিং ২টি এবং শিবম দুবে ১টি উইকেট পেয়েছেন। যদিও, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী এই ম্যাচে ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন।
Statement win from South Africa 👊
The Proteas seal a crucial victory over co-hosts India in the #T20WorldCup Super 8 💥
📝: https://t.co/LiaV4FSoFf pic.twitter.com/IeHZ2gSRRs
— ICC (@ICC) February 22, 2026
Read more: T20 WC 2026: নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!
১১১ রানে অলআউট হল ভারত
১৮৮ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান ইশান কিষাণ শূন্য রানে আউট হন।ওদিকে, অভিষেক শর্মা ১২ বলে ১৫ রান করেন। এরপর, তিলক ভার্মা ১ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান করে আউট হন। ওয়াশিংটন সুন্দর ১১ বলে ১১ এবং হার্দিক পান্ডিয়া ১৭ বলে ১৮ রান করেন। শিবম দুবে ভারতের হয়ে সর্বাধিক ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন।
রিঙ্কু সিং এবং জসপ্রীত বুমরাহ শূন্য রানে আউট হন। ওদিকে, আরশদীপ সিং ১ রান করেছিলেন। অবশেষে, ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন মার্কো ইয়ানসেন। এছাড়া, কেশব মহারাজ ৩টি, করবিন বশ ২টি এবং এইডেন মার্করাম ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন। T20 WC 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, অভিষেক করবেন এই ৫ খেলোয়াড় !!
